Thursday , 23 March 2023 | [bangla_date]

উপজেলা প্রানিসম্পদ দপ্তরের উদ্যোগে স্কুল মিল্ক কর্মসূচীর উদ্বোধন

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম বলেছেন, সুস্থ্য ও মেধাবী আলোকিত মানুষ গড়তে হলে দুধের বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্কুলে প্রতিটি ছাত্রকে ২০০ মি.লি. দুধ পুষ্টির জন্য খাওয়ানোর কার্যক্রম বৃহস্পতিবার উদ্বোধন করা হলো।
“এক গøাস দুধ প্রতিদিন- পুষ্টিময় সারাদিন” -এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারী হাসপাতাল দিনাজপুর সদর এর আয়োজনে গোলাপবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্লে ক্লাস হতে ৫ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে প্রতিদিন এক গøাস দুধ খাওয়ানোর কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল আলম, গোলাপবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী রায় ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসের মেডিকেল অফিসার ডাঃ নাজিবা জাবিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সাবেক কমিশনার মোঃ রবি, ব্র্যাক এর দুধ সরবরাহকারী অফিসার মামুনুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ভ্যাটেরিনারী সার্জন ডাঃ মোঃ সারোয়ার হাসান। এসময় উপস্থিত ছিলেন লাইভস্টক ফিল্ড এ্যাসিস্ট্যান্ড রাশেদা খাতুন ও ধীরাজ রায়। এর পূর্বে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচীর আওতায় স্কুল শিক্ষক, ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং অভিভাবকদের জন্য “পুষ্টি ও পরিবেশ সচেতনতা” বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জনসচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুরে প্রস্তাবিত রাজবাটী উন্নয়ন কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে রিক

পীরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদ সহ আটক-১

কাহারোলে মাচায় রঙ্গিলা জাতের তরমুজ চাষ

বীরগঞ্জে “ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায়ের ধারাবাহিকতা ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সেতাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাত্তার সভাপতি ও সাজ্জাদ সাধারণ সম্পাদক নির্বাচিত

খানসামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থের সাথে ইফতার করলেন ইউএনও

ঠাকুরগাঁও –২ আসনে নৌকার মাঝি হতে চান আহসান উল্লাহ ফিলিপ ,

ফুলবাড়ীতে শীতকালীন সবজির বাম্পার ফলন