Saturday , 4 March 2023 | [bangla_date]

ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের ৩৯তম মুলতবী সাধারণ সভা

ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের ৩৯তম মুলতবী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে উক্ত মুলতবী সাধারণ সভা প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্শী বাচ্চু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। বার্ষিক আয়-ব্যয় রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল।
প্রতিবেদনের উপর আলোচনা করেন মোর্শেদুর রহমান, সালাউদ্দিন আহমেদ, আজহারুল আজাদ জুয়েল, আবুল কাশেম, খাদেমুল ইসলাম, শীশ নবী মন্ডল, গৌরি শংকর, গোলাপ হোসেন, খালেকুজ্জামান বাবু প্রমুখ।
এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ আলম শাহী, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস, ক্রীড়া সম্পাদক বেলাল সিকদার, সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত হোসেন, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, তথ্য ও প্রচার সম্পাদক কৌশিক বোস, নির্বাহী সদস্য ইফতেখার আহমেদ পান্না, রিয়াজুল ইসলাম, মুকুল চট্টোপাধ্যায়, খোকন কুমার দেবসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ সাধারণ সভায় উপস্থিত থেকে বিভিন্ন মতামত ব্যক্ত করেন।
প্রসঙ্গত,ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের ৩৯তম সাধারণ সভা ২০২২ সালের ১০ মে মঙ্গলবার প্রথম অধিবেশন অসম্পন্ন রেখেই মুলতবী ঘোষণা করেন সভাপতি স্বরূপ বক্শী বাচ্চু। দীর্ঘ ৯ মাস পর এই মুলতবী সাধারণ সভা সম্পন্ন হলো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পীরগঞ্জ ধর্ষন মামলার আসামি গ্রেফতার

পীরগঞ্জ ধর্ষন মামলার আসামি গ্রেফতার

বিরল দেহবিহীন শিশুর মাথা উদ্ধার

স্বর্গীয় স্বপ্না দাস শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু

বীরগঞ্জে হিমাগারগুলোতে ন্যায্য ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

পীরগঞ্জে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে মোহাম্মদপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু

দিনাজপুর জাল নোট ও জাল নোট তৈরির উপকরণ জব্দ, আটক ২

ভর্তি পরীক্ষায় ইমার্জেন্সি বাইক সার্ভিস দেবে হাবিপ্রবি ছাত্রদল

ভারতে মুসলিম হ’ত্যা ও মসজিদ-মাদরাসা ভাং’চুরের প্রতি’বাদে চিরিরবন্দরে বি’ক্ষোভ সমা’বেশ

দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দাদি-নাতনীর