Sunday , 12 March 2023 | [bangla_date]

ঐতিহ্যবাহী বাংলা স্কুলের বার্ষিক বনভোজন অনুষ্ঠানে পৌর মেয়র পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদনের বিষয়টিও স্কুল কর্তৃপক্ষকে চিন্তা করতে হবে

দিনাজপুর পৌরসভার মেয়র ও দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদনের বিষয়টিও স্কুল কর্তৃপক্ষকে চিন্তা করতে হবে। মেধার বিকাশের জন্য যেমন পড়াশুনার প্রয়োজন ঠিক তেমনই শরীর ও মন কে সুস্থ্য রাখতে বিনোদনের প্রয়োজন রয়েছে।
রবিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) প্রতিবছরের ন্যায় এবারেও স্কুলের শিক্ষার্থীদের নিয়ে স্কুল চত্বরে “আনন্দের সন্ধানে, ফূর্তি করবো মন খুলে…….” Ñশীর্ষক বার্ষিক বনভোজন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল)’র প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপার ভাইজার নির্মল কুমার রায়, সাবেক প্রধান শিক্ষক মোঃ সমসের আলী, মোঃ ইউসুফ আলী। এছাড়াআরোও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক দেলওয়ার হোসেন, দিনাজপুর পৌরসভার একাউন্ট অফিসার মোঃ আবু জাহেদ, হিসাব রক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষক শাহ্ আলম, সুবর্ণা সরকার ও আক্তারুল ইসলাম রাঙ্গা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এপেক্স ক্লাবের স্কুলিং সভায় এপেক্সিয়ান নাজমুল করিম ডলার সার্ভিস-সিটিজেনশীপ ও ফেলোশীপএই তিনটির মূলমন্ত্রে আর্ত-মানবতার কল্যাণে কাজ করতে হবে

জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের নির্বাচনে মোশাররফ-হাসিম প্যানেলের মনোনয়নপত্র দাখিল

ইতিহাস গড়ে বাংলাদেশের সিরিজ জয়

সারাদেশে করোনায় একদিনে আরও ১৯৯ জনের মৃত্যু, শনাক্ত ১১৬৫১

ঠাকুরগাঁওয়ে ৫০০ দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বোচাগঞ্জে গাছের সাথে এ কেমন শত্রুতা

সিরিজ জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

বীরগঞ্জে পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বীরগঞ্জে উদ্ধারকৃত অসুস্থ মদনটাক পাখিটি খুঁজে পেলো আপন ঠিকানা

পুলহাটে জনসচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা