Friday , 10 March 2023 | [bangla_date]

কালীগঞ্জে গরুর সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিন বিকল

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের বিদ্যালের দোলা নামক এলাকায় গরুর সঙ্গে ধাক্কা লেগে বিকল হয়ে পড়েছে ট্রেনের ইঞ্জিন। এতে চরম দুর্ভোগে পড়েছেন শত শত ট্রেনযাত্রী। শুক্রবার (১০ মার্চ) বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।

কাকিনা রেলস্টেশনের মাস্টার আসির উদ্দিন যায়যায়দিন কে বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২৯০৩ নম্বর লোকাল ট্রেনটি কাকিনা রেলস্টেশন আসার পর তুষভাণ্ডার রেলস্টেশনের দিকে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের এয়ার পাইপ ফেটে যায়। এ সময় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

এতে দুই ঘণ্টা ধরে ট্রেনটি ওই স্থানে দাঁড়িয়ে আছে। নতুন ইঞ্জিনের জন্য লালমনিরহাটে যোগাযোগ করা হয়েছে। খুব দ্রুত ট্রেনটি বুড়িমারীর দিকে ছেড়ে যাবে বলেও জানান তিনি।

ট্রেনযাত্রী ফরহাদ হোসেন বলেন, লালমনিরহাট থেকে আসার পথে তুষভাণ্ডার এলাকায় একটি গরু রেললাইন পার হতে গেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে গরুটি পড়ে যায়। পরে ট্রেনটি কিছুদূর আসার পর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। লালমনিরহাট থেকে আরেকটি ইঞ্জিন আসার অপেক্ষা করছি।

ট্রেনচালক আরিফুল হক রিংকু বলেন, কাকিনা রেলস্টেশন ছাড়ার পর দুটি গরু রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গরু দুটি। এতে ইঞ্জিনের এয়ার পাইপ ফেটে যায়। বিকল হয়ে পড়ে ইঞ্জিন। আরেকটি ইঞ্জিনের জন্য লালমনিরহাট রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ঠাকুরগাঁওয়ে ঋণ খেলাপীর দায়ে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল

বিরলে পুকুরের পানিতে ডুবে  এক শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ১

বিরলে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ১

খানসামায় বিএনপি’র ২৬ নেতাকর্মী জামায়াতে যোগদান

পীরগঞ্জে ছিন্নমুল ও গুচ্ছগ্রামবাসীদের মাঝে কম্বল বিতরণ

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধনে বক্তারা প্রতিটি সাংস্কৃতিক কর্মীকে ১০ হাজার টাকা সরকারি ভাতার আওতায় আনতে হবে

আটোয়ারীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করতে সরকার অবকাঠামোর উন্নয়ন করছে-মাহমুদ আলী এমপি

পঞ্চগড়ে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

তেঁতুলিয়ায় সীমান্তের ১২শ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ