Friday , 10 March 2023 | [bangla_date]

ঘোড়াঘাটে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধ\ দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
শুক্রবার ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার এখলাছ হোসেন সরকার, ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ মাঠে ষ্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার ১০ জন ফায়ার ফাইটার নিয়ে যে কোন স্থানে গ্যাস সিলেন্ডারসহ যে কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে বিচলিত না হয়ে কিভাবে আগুন নিভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিপোর্ট করলে অফিসে পাওয়া যাবে!

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে ছাদ বাগানে হাজারি লেবু চাষ

রাণীশংকৈলে প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক কাজ করতে গিয়ে  বন্ধু আটক

রাণীশংকৈলে প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক কাজ করতে গিয়ে বন্ধু আটক

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান

হাকিমপুরে পেঁয়াজ আমদানির খবরে কেজিতে দাম কমলো ১০ টাকা

ইউপি নির্বাচন: রাণীশংকৈলে নৌকা ৪টি, বিদ্রোহী ১টিতে বিজয়ী

চিরিরবন্দরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভা

রাণীশংকৈলে প্রয়াত গুনী সংগীতশিল্পীর স্বরণে শোকসভা

ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন এর ফাস্ট সেক্রেটারির সাথে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর এর মতবিনিময়