Wednesday , 1 March 2023 | [bangla_date]

ঘোড়াঘাটে সাহিত্যপত্র-৬ ও ক্ষণিকের মুসাফির কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, বইয়ের মোড়ক উন্মোচন, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঘোড়াঘাট সাহিত্য পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সভাপতি রেবেকা মতিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য মনোরঞ্জন মোহন্ত ভুট্টুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির পিপিএম সেবা, ওসি তদন্ত জয়ন্ত কুমার সাহা, ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, আসাদুজ্জামান ভুট্টু ও বিশিষ্ট ব্যবসায়ী লিয়ন রহমান সহ আরও অনেকে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “সাহিত্য পত্র-৬” ও সংগঠনের কোষাধ্যক্ষ কবি আব্দুল লতিফ এর “ক্ষণিকের মুসাফির” নামে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল কবি নাসরিন সুলতানা রেখা, ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সহ সভাপতি লায়ন মোঃ রুহুল আমিন ও কবি মোকছেদ আলী। এ ছাড়াও অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন, কবি ওয়াসিম আহমেদ শান্ত, আহসানুল হাবিব, আব্দুল হাদী, আবুল কালাম আজাদ, কালীপদ রায়, ফিরোজ কবির, মাসুদ রানা, কোহিনূর আক্তার, শফিকুল ইসলাম শফি, আম্বিয়া খাতুন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান শাহীনুর রহনান চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

বীরগঞ্জে ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টা,থানায় অভিযোগ 

দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতন সপ্তাহ’র সমাপনী র‌্যালী

পীরগঞ্জ হাটপাড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শেখ কামালের জন্মদিন আজ

হাবিপ্রবিতে “ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড সাস্টেইনেবল ইকনোমি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

রাণীশংকৈলে কৃষি মেলার উদ্বোধন

পরিবারের নির্যাতনে ৩ বছরেও নিজ বাড়িতে ফিরতে না পারায় বৃদ্ধের সংবাদ সম্মেলন

তীব্র শীতে জবুথবু আটোয়ারীর মানুষ

বীরগঞ্জে ছেলের মৃত্যুর শোকে বাবার মৃত্যু