Friday , 3 March 2023 | [bangla_date]

ঘোড়াঘাটে ৪ টি দোকান পুড়ে ছাই

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের ঘোড়াঘাটের মন্দির মার্কেটে অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে একটি হার্ডওয়ার, একটি মৎস্য খাদ্য ভান্ডার, মোটরসাইকেল মেরামত এবং একটি মোবাইল মেরামতের দোকানে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫/৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকার মন্দির মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাণীগঞ্জ বাজার এলাকার মন্দির মার্কেটের দোকানের মধ্যে আগুন জ্বলতে দেখা যায়। পরে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ইনচার্জ জিয়াউর রহমান অগ্নিকান্ডের সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও তিনি জানান, মোটরসাইকেল মেরামতের দোকানে রাখা দাহ্য কোন পদার্থ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এতে ৩ লাখ টাকার ক্ষতি ও ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ মিছিল !

বীরগঞ্জে পৌর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির অনুমোদন

দিনাজপুরে সম্প্রীতি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ধর্ম-বর্ণ জাত-পাতের ভেদাভেদ দুর করে মানুষ হিসেবে মানবতার সেতু রচনা করতে হবে

দিনাজপুরে সম্প্রীতি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ধর্ম-বর্ণ জাত-পাতের ভেদাভেদ দুর করে মানুষ হিসেবে মানবতার সেতু রচনা করতে হবে

আটোয়ারীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বীরগঞ্জে দুই সন্তানের জননী বাড়ি থেকে উধাও, থানায় অভিযোগ

বীরগঞ্জে দুই সন্তানের জননী বাড়ি থেকে উধাও, থানায় অভিযোগ

‘সিত্রাং’ জলোচ্ছ¡াস ও ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দক্ষিণাঞ্চলে ১৫জন মানুষের মৃত্যুতে সমবেদনা জানিয়ে দিনাজপুর নাট্য সমিতি’র আনন্দ শোভাযাত্রা বাতিল

বীরগঞ্জে অবিরাম বৃষ্টিতে ইটভাটার ব্যাপক ক্ষতি

পীরগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

পঞ্চগড়ে এমপিওভূক্ত শিক্ষকদের আনন্দ মিছিল

দিনাজপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা