Sunday , 19 March 2023 | [bangla_date]

চিরিরবন্দরে মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যু

চিরিরবন্দরে মৌমাছির  কামড়ে এক ব্যক্তির মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে মৌমাছির কামড়ে জগদিশ চন্দ্র সরকার (৬৫) নামে এক ২ সন্তানের জনকের মৃত্যু হয়েছে। গত ১৭ মার্চ শুক্রবার বিকাল ৫টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের যতিন সরকারপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। জগদিশ চন্দ্র সরকার ওইপাড়ার মৃত রাজেন্দ্র নাথ সরকারের ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জগদিশের বাড়ির পাশে জামগাছে মৌমাছি চাক করেছিল। গত শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে ওই জামগাছের মৌমাছির চাকে হঠাৎ বহলা পাখি আক্রমণ করে। এতে শত শত মৌমাছি এসে জগদিশকেসহ তাদের গরু-ছাগলকে আক্রমণ করে কামড় দেয়। মৌমাছির ককামড়ে তিনি গুরুতর আহত হন। পরে বিকাল আনুমানিক ৫টার দিকে অসুস্থ জগদিশকে তার পরিবারের লোকজন রানীরবন্দরে চিকিৎসকের নিকট নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জগদিশের বড় আব্বাতো ভাই মৃত্যুঞ্জয় সরকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের তালিকা তৈরী করুন নিহত পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও আহতদের চিকিৎসার ব্যবস্থা জরুরী —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বিরলে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে একজন নিহত

তথ্য অধিকার বিষয়ক মত বিনিময় সভায় বক্তারা তথ্য দেওয়া বাধ্যতামূলক-তথ্য চাওয়াটাও নাগরিক দায়িত্ব

ঠাকুরগাঁওয়ে জেএসডির পতাকা উত্তোলন দিবস পালিত

মহিলা পরিষদের উদ্যোগে কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী পালিত

দিনাজপুরে শ্রমজীবী শিশুদের পরিবারে ছাগল বিতরণ

সেতাবগঞ্জে অভিনব কায়দায় দুঃসাহসিক চুরি

আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দারাজ উদ্দীনের লাশ দাফন

কাহারোলে অবৈধ দখলকৃত খাস জমির ধান কর্তন করলেন উপজেলা প্রশাসন

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার