Thursday , 23 March 2023 | [bangla_date]

চিরিরবন্দরে রেললাইনে পা আটকে গিয়ে ট্রেনের ধাক্কায় আনসার ও ভিডিপি সদস্যের মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুর-পার্বতীপুর রেলরুটের চিরিরবন্দরে রেললাইন পার হওয়ার সময় রেললাইনে পা আটকে গিয়ে একতা ট্রেনের ধাক্কায় আব্দুস সাত্তার (৬৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
গত বুধবার দিবাগত রাত পৌঁণে ৮টার দিকে চিরিরবন্দর রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে বাজারের পশ্চিমে রেলওয়ে পিলার ৩৪৪/৪ এর নিকট ঘটেছে।
মৃত আব্দুল ছাত্তার লুসাকা গ্রæপের সিকিউরিটি ইনচার্জ ও চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের আনসার ও ভিডিপি কমান্ডার। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয়রা জানায়, চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের আনসার ও ভিডিপি কমান্ডার আব্দুস সাত্তার বুধবার সন্ধ্যার পর চিরিরবন্দর রেলওয়ে বাজার হতে বাজার করে রেললাইন পার হওয়ার সময় দুই লাইনের ক্রসিংয়ের সংযোগ স্থলে পা আটকে যায়। অনেক চেষ্টা করার পরেও সেখান থেকে পা সরাতে পারেননি তিনি। এসময় ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
দিনাজপুর রেলওয়ে থানার এস আই জাহিদ হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল করে পরিবারের আবেদনের পেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাষ্টার ফখরুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিবাহিত হওয়ার সময় দূর্ঘটনাটি ঘটে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

জন্মাষ্টমী’র আলোচনা সভা

সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ অাসলাম এর নিজ উদ্যোগে দূর্গা পূজা উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র বিতরন

ভোরের কাগজের প্রকাশক ও সম্পাকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সভা অনুষ্ঠিত হয়

রাণীশংকৈলে বৈদ্যুতিক শক খেয়ে যুবক নিহত

অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শনকালে জেলা প্রশাসক ভালো সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল ভূমিকা রাখছে

পীরগঞ্জে মোটরসাইকেল সহ ৫ জুয়াড়ু আটক

ঘন কুয়াশার সাথে তাপমাত্রা কমে ঠান্ডায় বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন

বীরগঞ্জ সরকারি কলেজের নব নিযুক্ত অধ্যক্ষের সাথে এসএবিডির সৌজন্যে সাক্ষাৎ

মঙ্গলবার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ