Tuesday , 7 March 2023 | [bangla_date]

জীবন ও সম্পদের নিরাপত্তাসহ র্নিবিগ্নে পৈত্রিক সম্পত্তিতে বাড়ি নির্মাণ পরিবেশের দাবীতে দিনাজপুরে বয়োবৃদ্ধ বোনদের সংবাদ সম্মেলন

দিনাজপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ ৫ বোনের পৈত্রিক ৬ শতক সম্পত্তিতে বাড়ি নির্মাণ কাজে সন্ত্রাসীদের নিয়ে বাঁধা দিচ্ছে আপন দুই ভাই ও ভাতিজা। এছাড়াও বোনদের পক্ষ নেওয়া একমাত্র ভাই মুকুলকে গলাকেটে হত্যার হুমকি প্রদান করছে তারা।
সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের প্রেসকনফারেন্স রুমে শহরের বালুবাড়ী শাহী মসজিদ মোড় এলাকার বাসিন্দা মরহুম এবাদত আলীর পুত্র একেএম শফিকুর রহমানের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্যে শফিকুর রহমান বলেন, আমরা ৮ ভাইবোন, এরমধ্যে ৫ বোন ও ৩ ভাই। বসতবাড়ীর জমি আইন অনুযায়ী পারিবারিক ভাবে ভাগ হওয়ার পর ছোট ভাই পরিবারের মেজো ভাইয়ের কাছে ২০১৫সালে তার অংশ বিক্রি করে অন্যত্র বসবাস শুরু করে। বাকি ৫ বোন ও ২ ভাই তাদের প্রাপ্য অংশ ২০১৭ সালে নিজেদের অংশ নামজারীপূর্বক খারিজ করে নেয়। এই খারিজ অনুযায়ী দিনাজপুর পৌরসভা তাদের অংশ নির্দিষ্ট করে ২০২১ সালের ২৯ অক্টোবর সীমান পিলার স্থাপন করে দেয়।
গত ১৯ ফেব্রæয়ারী বোনেরা তাদের খারিজকৃত অংশে ডেভেলপারকে দিয়ে ফ্ল্যাট বাড়ি নির্মাণে নির্দিষ্ট অংশে একটি পুরোনো টিনশেড বাড়ি ভেঙ্গে ফেলা শুরু করলে বড় ভাই শফিকুল ইসলাম বাবুল এবং ছোট ভাই আ.স.ম শাহনেওয়াজ জামান ইয়েলো তাদের সন্ত্রাসী দলবল নিয়ে এসে বোন শাহীদা বেগম (৮৫), সুরাইয়া বেগম (৮২) ও শাহানা বেগম (৬৮) এবং মেজো ভাই শফিকুর রহমান মুকুল(৭১)কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং ৫ বোন ও ১ ভাইসহ যারা যারা এই ঘর ভাঙার সাথে জড়িত তাদের হাত-পা ভেঙে দেয়ার হুমকি দিতে থাকে। পরে এব্যাপারে ৩ বোন ও ১ ভাই মিলে পুলিশ সুপারের সাথে দেখা করে জমির খাজনা খারিজসহ সকল কাগজপত্র দেখান এবং জীবনের নিরাপত্তা চান। এ বিষয়ে জানতে পেরে শফিকুল ইসলাম বাবুল ও শাহনেওয়াজ জামান ইয়েলো ঘটনাস্থল ত্যাগ করে যায়। তবে সন্ত্রাসীদের সাথে নিয়ে তারা এখানো বোনদের বাড়ি নির্মাণ কাজে বাধা দিচ্ছে। বোনদের জীবন অতীষ্ঠ করে তোলার জন্য মূল শক্তি হিসেবে বাবুল ব্যবহার করছে তার রাজনৈতিক পরিচয়, আর ইয়েলো ব্যবহার করছে তার আইনজীবির পরিচয়। এই পরিচয়ে বাবুল একদিকে যেমন মহারাজা হাই স্কুলের সভাপতি হিসেবে শিক্ষক নিয়োগে বিপুল দুর্নীতি করে চলেছে, তেমনি ইয়েলো একজন মাদকাসক্ত এবং সবসময় নেশাগ্রস্ত থেকেও আইনজীবির পরিচয়ে বয়োবৃদ্ধ বোনদের বসতবাড়ির জমিতে দখলদারি কায়েমের মাধ্যমে বোনদের জীবন অতীষ্ঠ করে তুলছে। শফিকুল ইসলাম বাবুল শিক্ষক নিয়োগে দুর্নীতি ছাড়াও পুলিশ নিয়োগে বহু দরিদ্র চাকুরী প্রার্থীদের কাছ থেকে ঘুষ নিয়ে চাকুরী প্রদান করতে পারেননি, অর্থও ফেরত দেয়নি। ওদিকে ইয়েলো এমন পর্যায়ে পৌঁছেছে যে আইনজীবির মতো মহান পেশাকে কলঙ্কিত করে দিনাজপুর বার ভবনে ফেনসিডিল সেবনরত অবস্থায় ধরা পড়েছে।
সংবাদ সম্মেলনে বড় বোন শাহীদা বেগম বলেন,“বাবুল এবং ইয়েলোর এইসব অন্যায়, অত্যাচার ও সন্ত্রাসী কার্যকলাপ সর্ম্পকে আমরা পুলিশ সুপার অবগত করেছি এবং কোতয়ালী থানায় জিডি করেছি। এছাড়াও স্থানীয় কমিশনার রেহাতুল ইসলাম খোকা, নবারুণ সংঘ সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. ইলিয়াস আলী খান, আওয়ামীলীগ নেতা আহসানুল করিম ওসমানী এবং বালুবাড়ী শাহী মসজিদ কমিটির সভাপতি ও সা: সম্পাদককে লিখিত দরখাস্ত এবং সাক্ষাৎ করে আমরা সকল বিষয় অবগত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত শাহীদা বেগম,সুরাইয়া বেগম সাহানা বেগম প্রশাসনের কাছে সুষ্ঠভাবে বাড়ি নির্মান ও নিজেদের জীবনের নিরাপত্তাসহ সর্বাত্বক সহযোগীতা দাবী করেন তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে মুল্য তালিকা না থাকায় ও বেশী মুল্য নেওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

জিংক ফুড বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে দিনাজপুর সিভিল সার্জন

জিংক ফুড বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে দিনাজপুর সিভিল সার্জন

আটোয়ারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা

বীরগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৭৮ তম শাখার শুভ উদ্বোধন

রানীশংকৈলে প্রেসক্লাবের ইফতার ও দোয়া

বোদায় ইসলামী আন্দোলন এর ঈদ পুর্নমিলনী ও উপজেলা কমিটির পরিচিতি সভা

পীরগঞ্জে পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ময়মনসিংহ স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেনযাত্রী নিহত