Saturday , 18 March 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,“কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই” এ প্রতিপাদ্যকে ধারণ করে ঠাকুরগাওয়ে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১৮ মার্চ শনিবার সিপিবি’র ঠাকুরগাঁও জেলা কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনটির জেলা শাখার সভাপতি ফজলে খোদা হেলন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়, ঠাকুরগাঁও সদর উপজেলা কমিটির সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন,বালিয়াডাঙ্গী উপজেলা সভাপতি আব্দুল হক,রানীশংকৈল উপজেলা সাধারণ সম্পাদক দিজেন্দ্র নাথ রায, ঠাকুরগাঁও জেলা কমিটির সদস্য মুসলিম উদ্দিন,হরিপুর উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক সাহাবুদ্দিন আহমেদ, ঠাকুরগাঁও জেলা কমিটির সদস্য প্রেঙ্গুলা রাণী প্রমূখ। বক্তারা অবিলম্বে পল্লী রেশনিং চালু, ষাটোর্ধ্ব মজুরদের জমা বিহীন পেনশন চালু, সারা বছর কাজ ও ন্যায্য মজুরির নিশ্চয়তা, গ্রামীণ বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পের লুটপাট বন্ধ করা সহ নানা দাবি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ি গ্রেফতার – মাদক উদ্ধার !

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪টি ঘর পুড়ে ছাই

শিক্ষকতা ছেড়ে খামারেই সফল খানসামার জয়নাল

কাহারোলে ইরি-বোরো ধান কাটা মাড়াই শুরু, ভালো ফলন ও দামের আশা করছেন ধানচাষী-কৃষিবিভাগ

বোদায় হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ইউটিউব দেখে মহিষ খামারে স্বাবলম্বী অনার্স পাশ আশরাফুল

মুক্তিযুদ্ধ কর্ণার এর উদ্বোধনকালে হুইপ মুক্তিযুদ্ধ কর্ণার নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করবে

সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজে শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

পীরগঞ্জ সরকারি কলেজে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট দ্বিতীয় দিনে ২টি খেলা অনুষ্ঠিত