Friday , 10 March 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১০ মার্চ শুক্রবার দিবসটি পালনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহেরর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শামসুজ্জামান আফিফ, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন প্রমুখ। সভায় দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিভিন্ন জেলায় গাঁজা সরবরাহকারী  দিনাজপুরে আটক

বিভিন্ন জেলায় গাঁজা সরবরাহকারী দিনাজপুরে আটক

ভাসমান’ ট্রেনের পরীক্ষা চালাল চীন! ঘণ্টায় গতি ৬২০ কি.মি

ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তা সূচি’র ইফতার ও দোয়া

ভ্রাম্যমান পাঠশালা যাযাবরদের গন্তব্যহীন যাত্রা সাথী

নুরুল উলুম কওমিয়া হাফিজয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পল্লীশ্রী’র উদ্যোগে নারী ক্লাবের আন্তঃ সম্পর্ক উন্নয়ন ও ক্যাম্পেইন

বিরলে সফল জননী নারী হিসাবে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন- বিলুপ্তপ্রায় আদিবাসী কড়া সম্প্রদায়ের নারী শাতল কড়া

আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও বসে নেই দিনাজপুর -১ আসনের প্রার্থীরা

বালিয়াডাঙ্গীতে “অর্ধ-বার্ষিক পরীক্ষা গ্রহণ না করায় বিপাকে অভিভাবক-শিক্ষার্থীরা”

রাণীশংকৈলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত