Thursday , 16 March 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জাল জন্ম নিবন্ধন সনদ প্রদানের দায়ে উদ্যোক্তা সহ ২ জনের কারাদন্ডাদেশ

মোঃ মজিবর রহমান শেখ,
জাল জন্ম নিবন্ধন সনদ তৈরীর দায়ে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও জাল সনদ গ্রহনকারী ব্যক্তিকে কারাদন্ডাদেশ প্রদান করা হয়। সম্প্রতি গত ১৫ মার্চ বুধবার বিকেলে এ ২ জনের কারাদন্ডাদেশ প্রদান করেন ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের উদ্যোক্তা মানিক চন্দ্র রায় (৩০) দীর্ঘদিন ধরে জাল জন্ম নিবন্ধন তৈরী করে তা সরবরাহ করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জাল জন্ম নিবন্ধন সহ মানিক চন্দ্র রায় ও মেয়ের নিবন্ধন করতে আসা মোঃ জেল হক নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমান পেয়ে উদ্যোক্তা মানিক চন্দ্র রায়কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২ হাজার টাকা অর্থদন্ড ও মোঃ জেল হককে ১ হাজার টাকা ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ঐতিহাসিক বার আউলিয়া মাজার শরীফের বার্ষিক ওরশ মোবারক

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র ব্যতিক্রমী উদ্যোগ করোনায় ইমাম-মুয়াজ্জিনদের অর্থিক সহায়তা প্রদান

হরিপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ইসমাইল হোসেনের মনোনয়ন পত্র দাখিল

ঠাকুরগাঁওয়ে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, লক্ষাধিক মানুষের ভোগান্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনাজপুরে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৮০ পরিবারের মাঝে চেক বিতরণ

বিনা টিকিটে স্টেশনে প্রবেশকে কেন্দ্র করে মারামারি, আহত-৩ দিনাজপুরে রেল কর্মচারীদের বিক্ষোভ, আটকা পড়ে পঞ্চগড় এক্সপ্রেস

পীরগঞ্জে জনতা ব্যাংকের উদ্যোগে শিক্ষার্থীগাদের মাঝে গাছের চারা বিতরণ

নানা সমস্যায় জর্জরিত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স * এক যুগেরও অধিক সময় ধরে এক্স-রে মেশিন অচল * ইসিজি, আলট্রাসনোগ্রাম মেশিন, ডেন্টাল চেয়ার, এ্যাম্বুলেন্স অচল * ৫ বছর ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন * জরুরী বিভাগে টাকা ছাড়া কাটা-ছেড়া রোগীর সেবা পাওয়া যায় না।

রাণীশংকৈলে আলী আকবর এমপি’র আজ ২৭তম মৃত্যুবার্ষিকী