Tuesday , 7 March 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারণা

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। ৭ মার্চ মঙ্গলবার পৌর শহরের চৌরাস্তা মোড়, বাসস্ট্যান্ড সহ শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন পয়েন্ট এ প্রচারনা চালানো হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশের ট্রাফিক শাখার আয়োজনে সচেতনতামূলক ব্যানার, ফেসটুন নিয়ে প্রচারণায় অংশ নেন ঠাকুরগাঁও ট্রাফিক অফিসের ইনচার্জ পুলিশ পরিদর্শক (শওযা) মো: আমজাদ হোসেন,সহ ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তা, সদস্য, ইজিবাইক, অটোরিক্সা মালিক-শ্রমিক ইউনিয়নের বিভিন্ন সদস্যগণ। ঠাকুরগাঁও ট্রাফিক অফিসের ইনচার্জ পুলিশ পরিদর্শক (শওযা) মো: আমজাদ হোসেন বলেন, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে করে কোন প্রকার যানজট না থাকে এবং যে কোন ধরনের দুর্ঘটনা না ঘটে। এ ব্যাপারে আমরা শহরের চৌরাস্তাসহ গুরুত্বপুর্ন পয়েন্ট অটো চার্জারের জন্য রং দিয়ে দাগ দিয়েছি, তারা যদি শৃংখলাবদ্ধ ভাবে দাগের মধ্যে থাকে তাহলে যানজট হবে না। এছাড়াও সবাই ট্রাফিক আইন ঠিকমত মেনে চললে ও যত্রতত্র গাড়ি পার্কিং না করলে যানজট ও দুর্ঘটনা ঘটবে না। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের ডিপ্লোম ইন মিডওয়াইফারি কোর্সের ছাত্রীদের বেল্ট পরিবর্তন

জেলা কৃষকলীগের আহয়ক কমিটি গঠন

৩৫ ভাষায় অলঙ্কিত তেঁতুলিয়ার শহীদ মিনার

পীরগঞ্জে টাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরে দুদকের গণশুনানি জেলা পুলিশ কার্যালয়ের বিরুদ্ধে  কোনো অভিযোগ নেই

দিনাজপুরে দুদকের গণশুনানি জেলা পুলিশ কার্যালয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই

পীরগঞ্জে দুইটি অবৈধ ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করলেন ইউএনও

পীরগঞ্জে সাত জুয়াড়ী আটক ঃ একজনকে ছেড়ে দেয়ার আভিযোগ

সার্বজনীন পেনশন চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের দিনাজপুর পৌর ও বীরগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন এবং অনুমোদন

বীরগঞ্জ পৌর নির্বাচন উপলক্ষ্যে উৎসবের আমেজ