Saturday , 11 March 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও আহত-২

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও আহত-২

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় আমির আলী (৮০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়াও একই মোটরসাইকেলে থাকা আরও দুইজন আরোহী গুরুতর আহত হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে ছোট খোচাবাড়ি নারগুন দীঘির পার এলাকায় ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আমির আলী (৮০) আমির আলী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার জোতমোকুন্দপুর গ্রামের বাসিন্দা। এছাড়াও আহত হন তার ছেলে আজাদ আলী (৩৫) ও দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার টেংরার হাটের সুরেস রায়ের ছেলে সনাতন রায় ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি মোটর সাইকেলে করে তিন জন আরোহী ঠাকুরগাঁও থেকে যাচ্ছিলেন অপরদিক দিনাজপুর থেকে আসা একটি গেটলক যাত্রীবাহি বাস মোটরসাইকেলেটিকে মুখোমুখি ধাক্কায় দেয় এতে ঘটনাস্থালেই মারা যান আমির আলী ও দুই জন গুরুতর আহত হন। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সরোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থল থেকে নিহত আমির আলীর লাশ উদ্ধার করেছি ও আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. সালাম বলেন, দূর্ঘটনায় আহত দুই জনের অবস্থা ভালো না। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খাদ্য উৎপাদনে রাসায়নিক সারের বিকল্প মাটির বন্ধু ভার্মি কম্পোস্ট

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় সন্ত্রাসী হামলার অভিযোগে মামলা- আহত-২

সেতাবগঞ্জ পৌরসভায় গণটিকা কর্মসূচির শুভ উদ্বোধন করলেন মেয়র অাসলাম

বীরগঞ্জে শ্বশুর বাড়িতে জামাইয়ের ঝু*লন্ত লা*শ

মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন ইউএনও

পীরগঞ্জে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিষ্ণু সভাপতি : মনোজিত সম্পাদক বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কাউন্সিল অনুষ্টিত

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বার্ষিক বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলেক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পঞ্চগড়ে ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে ছাত্রদল কর্মীর মৃত্যু হত্যকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের