Thursday , 9 March 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ মিছিল !

মোঃ মজিবর রহমান শেখ,
যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার গ্রেফতার প্রতিবাদে ঠাকুরগাঁও জেলায় বিক্ষোভ ও মিছিল করেছে ঠাকুরগাঁও জেলা যুবদল। ৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরাস্থা হয়ে আবার একই স্থানে এসে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, ঠাকুরগাঁও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, পৌর যুবদলের সদস্য সচিব মো: লিটন, ঠাকুরগাঁও সদর থানা যুবদলের সদস্য সচিব মো: রেজাউল করিম লিটন প্রমুখ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় ঠাকুরগাঁও জেলা যুবদল, পৌর, থানা যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকগণ অংশ নেন। বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার অবিলম্বে মুক্তির দাবি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ২’শ গৃহহীন পরিবারকে ঘড় প্রদান

সমতলে চা বাগান করে সাবলম্বি বোচাগঞ্জের ফজলে মুকিম

এই সরকারের অধিনে কোন নির্বাচন নয়, বক্তব্যে বললেন বিএনপির মহাসচিব- মির্জা ফখরুল

রুহিয়ায় বড়দিন উদযাপিত

উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার দায়িত্ব নিয়ে প্রাথমিক শিক্ষকদের কাজ করতে হবে—-নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

চঞ্চল সভাপতি- রাসেল সম্পাদক।।পীরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পূর্নাঙ্গ কমিটি গঠন

বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

ঠাকুরগাঁওয়ে রাসায়নিকের বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে কেঁচো সার

শহীদ মিনার কী শিশুরা জানে না !

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু