Thursday , 9 March 2023 | [bangla_date]

১৯৭১ : মুক্তিযুদ্ধ ও গণহত্যা প্রেক্ষাপট ঠাকুরগাঁও” শীর্ষক আলোচনা সভা

ঠাকুরগাঁও: মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে “১৯৭১ : মুক্তিযুদ্ধ ও গণহত্যা প্রেক্ষাপট ঠাকুরগাঁও” শীর্ষক এক আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, জেলা ইউনিটে সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।
সভায় উপজেলার বালিয়া ইউনিয়নের ময়নাপাড়া গণহত্যা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের গবেষক ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ফারজানা হক।
এ সময় তিনি, ময়নাপাড়া গণহত্যার বর্বরোচিত,লোমহর্ষক ঘটনার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের স্থানীয় ইতিহাস জানার উপর গুরুত্ব আরোপ করেন।
গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন-উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র রায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপাধ্যক্ষ মু.হাবীব উলুব্বী।
পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান গবেষক ফারজানা হকের লেখা জাঠিভাঙ্গা গণহত্যা শিরোনামের বই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলা নববর্ষ উপলক্ষে মাটির তৈজসপত্র ও খেলনা তৈরিতে ব্যস্ত বীরগঞ্জের মৃৎশিল্পীরা

বোচাগঞ্জে মনোনয়ন পত্র দালিখ করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

বেতনের দাবীতে চিনিকলের এমডির অফিস ঘেরাও সেতাবগঞ্জ চিনিকলে দেনা ৫৫ কোটি ৩৫ লাখ টাকা

স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক সাংসদ এম. আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বোচাগঞ্জে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শুক নদীর পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে দূর্বৃত্তরা

বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

বীরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা- শিশু নিহত

বিশ্ব মানবাধিকার দিবস পালিত

বড়পুকুরিয়া খনিতে আউটসোর্সিং কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবী ১০ দিনের মধ্যে দাবী না মানলে রাজপথ-রেলপথ অবরোধের হুশিয়ারী