Saturday , 11 March 2023 | [bangla_date]

ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির জরুরী সভা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ ঢাকাস্থ দিনাজপুর জেলার মানবিক সংগঠন বীরগঞ্জ সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ই মার্চ শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে অবস্থিত প্রবর্তনা ক্যাফে মিলনায়তনে উক্ত জরুরী সভা অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির সভাপতি মোঃ আনোয়ার পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ওবায়দুর রহমান মুকুল, সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মোঃ সফিউল ইসলাম জুয়েল, যুগ্ন সম্পাদক সারওয়ার মোর্শেদ, কোষাধ্যক্ষ মোঃ নুরুল হক বাবু, সদস্য ড. আব্দুল হক হাফিজ, মোঃ নুরুল হুদা, মোঃ হিরা, মোঃ জামান ও শোভন প্রমুখ।
সভায় ইফতার মাহফিল আয়োজন এবং সমিতির নতুন কমিটি গঠনসহ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় আগামী ৩১শে মার্চ ঢাকায় বসবাসরত বীরগঞ্জের সকল শ্রেণী ও পেশার মানুষের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠান আয়োজন এবং দ্রুত সময়ের মধ্যে সমিতির নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঢাকায় বসবাসরত বীরগঞ্জবাসীর প্রানের সংগঠন বীরগঞ্জ সমিতি অতীতের ন্যায় আগামী দিনে তাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা রেখে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রুহিয়ার ভাষা সৈনিক ফজলুল করিমের বর্ণাঢ্য জীবন

দেবীগঞ্জে সাত বছরের শিশুকে হত্যার অভিযোগে তের বছরের মামাত ভাই আটক

ঠাকুরগাঁওয়ে কৃষি বর্জ্য ও মাটি থেকে পরিবেশ বান্ধব ইট তৈরি করলেন — আরমান রেজা

লুঙ্গি পড়া পোশাকে ইজিবাইকে যাত্রী সেজে মাদক সরবরাহের চেষ্টাকালে মাদককারবারি আটক

ট্রাম্প ‘নোংরা’ বলায় চটেছে ভারত

“এক ফোনেই বাসায় পৌঁছে যাচ্ছে পণ্যসামগ্রী”

বীরগঞ্জে নদীর চরে ধান চাষে ঘুরে দাঁড়াবার স্বপ্ন নদীপাড়ের কৃষকের

খামারের সাথে শ-ত্রুতা রাতারতি ১২০০ পোল্ট্রি মুরগী নি-ধন

সাংবাদিকের পরিবারকে কুপিয়ে জখমের প্রতিবাদে হরিপুর রাজপথে গণমাধ্যম কর্মীরা

পীরগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম দনি উপলক্ষে আলোচনা সভা