Thursday , 23 March 2023 | [bangla_date]

তরুণরাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর)প্রতিনিধি ॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, তরুণরাই দেশ ও সমাজের প্রাণশক্তি এবং ভবিষ্যত নেতৃত্ব। তরুণদের গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও ‘স্মার্ট বাংলাদেশ’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে তরুণ প্রজন্মকে কাজে লাগানোর আহবান জানিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমানে নারী শিক্ষায় রেকর্ড অগ্রগতি লক্ষ্যনীয়। চিকিৎসা শিক্ষায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের মায়েদের মোবাইলে শিক্ষাবৃত্তির টাকা পৌঁছে যাচ্ছে। আজ এদেশের শিক্ষাক্ষেত্রে অগ্রগতি বিশ্বজুড়ে প্রশংসনীয়। এসময় শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা প্রদানে সকলে মিলে কাজ করে যাওয়ার আহ্বান জানান এমপি গোপাল।
বুধবার (২২ মার্চ ২০২৩) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি টাকা ব্যয়ে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নে বটতলী উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত দৃষ্টিনন্দন ৪ তলা একাডেমি ভবনের উদ্বোধন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের সত্যিকারের মানুষের মতো মানুষ হতে হলে জীবনের প্রত্যেক প্রতিযোগিতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে মোকাবেলা করতে হবে। আগামীর সোনার বাংলা গড়তে তোমরাই নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। এভাবে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে, বিশ্বে দেশের মুখ উজ্জ্বল হবে।
বটতলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম নুর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী গুলজার হোসেন, সাতোর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন রাজা,ভোগনগর ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান রাজু।
স্বাগত বক্তব্য রাখেন বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গী হাসপাতালের আরএমও টাকার বিনিময়ে মেডিকেল সনদ প্রদানের অভিযোগ উঠেছে

বোদায় অগ্নিকান্ডে ২২টি দোকান পুড়ে যাওয়ায় রেলপথমন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শন

নেকমরদ ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

বীরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয নিশ্চিত করার লক্ষ্যে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে যুব সমাবেশ

এইচএসসির ফলাফল বীরগঞ্জ সরকারি কলেজে জিপি এ- ৫ পেয়েছে ১৪০ জন

পঞ্চগড়-১ আসনে জাপার দুই প্রার্থী থাকায় কাউকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি পঞ্চগড়ের দু’টি আসনে ১২জন প্রার্থীর মধ্যে ১০ জনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে

মাদক ব্যবসা ছেড়ে সফল উদ্যোক্তা ঠাকুরগাঁওয়ের মাজেদ

পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঁচ শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিলেন পৌর মেয়র

দিনাজপুরে গীতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণকালে বক্তারা আমাদের প্রজন্মদের মোবাইল ফোনে আসক্ত না করে গীতা চর্চায় সম্পৃক্ত করতে হবে