Tuesday , 28 March 2023 | [bangla_date]

দশমাইলে বাজার মনিটরিং অভিযানে ২ কলা ব্যবসায়ীকে জরিমানা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইলে মেসার্স আজিজুল বানিজ্যালয় ও মেসার্স ভাই ভাই বানিজ্যালয়
নামে দুইটি প্রতিষ্ঠানে তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা আদায় করা হয়েছে। সোমবার (২৮ মার্চ ২০২৩) দুপুরে উপজেলার দশমাইল এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক মমতাজ বেগম এর নেতৃত্বে বাজার মনিটরিং অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, মেসার্স আজিজুল বানিজ্যালয় ও মেসার্স ভাই ভাই বানিজ্যালয় নামের দুইটি কলার আড়ৎতে মানব দেহের জন্য ক্ষতিকর ” ইথোফন ” ব্যবহার করে কলা পাকানোর প্রক্রিয়া হাতে নাতে জব্দ করা হয়। সেইসাথে কলাগুলো জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয় এবং অভিযুক্ত প্রতিষ্ঠান দুটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর দুটি প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট আইনের ৪২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন বীরগঞ্জ উপজেলা ও (অঃ দাঃ),কাহারোল)স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ও ফরিদ বিন এবং দিনাজপুর জেলা পুলিশ সদস্যবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে সেটেলমেণ্ট অফিসারের বিরুদ্ধে মামলা

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনঃ ২২ জনের মনোনয়ন পত্র দাখিল

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনঃ ২২ জনের মনোনয়ন পত্র দাখিল

রাণীশংকৈলে আওয়ামীলীগ থেকে পদ বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ, অগ্নিসংযোগ ও মানববন্ধন।

ঠাকুরগায়ে ইউএনওর গাড়ি দেখে ফাঁকা পশুর হাট

বোদায় অর্থনৈতিক শুমারী উপলক্ষে অবহিতকরণ সভা

রানীশংকৈলে ইউএনওর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

এক যুগ পর অধ্যক্ষ পদে নিয়োগ বিজ্ঞপ্তি রাণীশংকৈল ডিগ্রি কলেজের

করোনায় আক্রান্ত ফিফা সভাপতি

ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র জেলা অভিযোগ নিরসন কমিটির সভা

সাংবাদিকের উপর হামলা ও নির্যাতন পীরগঞ্জে বিচারের দাবিতে সাংবাদিক সমাবেশ