Friday , 10 March 2023 | [bangla_date]

দিনাজপুরে অতিদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

একটি শিক্ষিত জাতি দেশকে আলোকিত করতে পারে। উন্নয়নের ধারাবাহিকতায় শিক্ষার গুরুত্ব অপরিসীম এই প্রত্যয় নিয়ে দিনাজপুরে এসএসসি পরীক্ষায় ভাল ফলাফল করায় অতিদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউপিএস) বাঁশের হাট শাখার আয়োজনে ১৯জন মেধাবি শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে ২ লাখ ২৮ হাজার টাকা প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ আরিফুল ইসলাম খান,
দিনাজপুর শহরের বটতলী মোড় কার্যালয়ে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউপিএস) বাঁশের হাট শাখার জোনাল ম্যানেজার মোঃ মাহবুবু আলমের সভাপতিত্বে ও শাখা ম্যানেজার আরফিনা আক্তারের সঞ্চালনে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ঠাকুরগাও শাখা অফিসের ম্যানেজার সাইদুর রহমান, বোচাগঞ্জ শাখা অফিসের ম্যানেজার রবিউল ইসলাম, লালমনির হাট শাখার ম্যানেজার মৃগেন্দ্র নাথ রায়, সাংবাদিক শাহারিয়ার শহিদ মাহবুব হিরু, অভিভাবক মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, রংপুর জোনের ঠাকুরগাঁও এর ৪ জন, বোচাগঞ্জের ৪ জন, লালমনিরহাটের ৪ ও দিনাজপুরের ৭ জন অতি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এ শিক্ষাবৃত্তি দেয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এইএমপি ভাইরাস প্রতিরোধে বসানো হয়েছে মেডিকেল টিম

পঞ্চম বারের মত পঞ্চগড় রোভার স্কাউটের জেলা সম্পাদক হলেন আব্দুল কাদের

বীরগঞ্জে নিখোঁজের ১৭ ঘণ্টা পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

তিন বিশ্ব সংস্থার যৌথ উদ্যোগে কো-চেয়ার মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে শুভেচ্ছা জানিয়ে পীরগঞ্জে আনন্দ মিছিল

দিনাজপুরে যুবলীগের বৃক্ষরোপন কর্মসুচি

রাণীশংকৈলে মুজিবুর রহমান কারাদন্ড প্রদান করলেন আরেক মুজিবুর রহমানকে

চীনে ১৩৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

ঠাকুরগাঁওয়ে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

বীরগঞ্জে ৫ জুয়ারু ও নিষিদ্ধ সিনটাসহ ১ কিশোর গ্রেফতার

বীরগঞ্জে পাঙ্গাস ও তেলাপিয়া মাছের মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ