Friday , 31 March 2023 | [bangla_date]

দিনাজপুরে পুড়িয়ে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

দিনাজপুরের চিরিরবন্দরে আব্দুল হক নামের এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত।
একইসাথে ২০হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৬মাসের কারাদন্ড এবং একই মামলায় অন্য এক ধারায় তিন আসামীর প্রত্যেককে ১০বছরের কারাদন্ড ও ৫হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ২মাসের কারাদন্ড প্রদান করেছে আদালত। উভয় ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে বলেও জানিয়েছে আদালত।
গতকাল বৃহস্পতিবার দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিজ্ঞ বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।
যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন, দিনাজপুরের চিরিরবন্দরের নান্দ্রাই ভোজুপাড়ার মৃত আফাজ উদ্দিন শাহের ছেলে মোফিল শাহ, মোফিল উদ্দিনের ছেলে হামিদুল হক, মৃত আজিমুদ্দিনের ছেলে মোঃ বাবুল হোসেন।
দিনাজপুর আদালত পুলিশ পরিদর্শক রাজ্জাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
এ মামলায় আসামী হামিদা বিবি এবং আবুল হোসেনকে খালাস প্রদান করা হয়েছে।
মামলার বিবরনে জানা যায়, ১৯৯৫সালের ৫এপ্রিল পূর্ব শত্রæতার জেরে চিরিরবন্দর উপজেলার নান্দ্রাই ভোজুপাড়া এলাকায় আব্দুল হকের বাড়িতে আসামিরা অগ্নিসংযোগ করে এবং বাড়ির দরজা বাইরে থেকে আটকে দেয়। এতে বাড়ির ভিতরে থাকা আব্দুল হক পুড়ে মারা যান ও তার মেয়ে রশিদা খাতুন গুরুতর আহত হন। আসামিরা আব্দুল হকের বাড়ির পাশে তার ছেলের বাড়ির দরজাও বাইর থেকে আটকে অগ্নিসংযোগ করে। এই হত্যা ও অগ্নিকান্ডের অভিযোগে পরদিন নিহতের ছেলে এন্তাজুল হক বাদী হয়ে চিরিরবন্দর থানায় মামলা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুর প্রেসক্লাবের বার্ষিক  সাধারন সভা ১৪ ফেব্রুয়ারী

দিনাজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ১৪ ফেব্রুয়ারী

শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে বিএনপি নানা রকম মিথ্যাচার ছড়াচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

অগ্নিদগ্ধ শিশু সন্তান সাজ্জাদ হোসেনকে বাচাতে সাহায্যের আবেদন

বালিয়াডাঙ্গীতে নৌকার কার্যালয় ভাঙচুর, পুড়িয়ে দেওয়া হয় মোটরসাইকেল

বিরলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন

বীরগঞ্জে ১ ভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে ২লাখ টাকা জরিমানা

সেতাবগঞ্জে ৩শ দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন পৌর আওয়ামীলীগ

বিশ্ব ডায়াবেটিস দিবস পালন উপলক্ষে দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

দিনাজপুর -২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ