Sunday , 19 March 2023 | [bangla_date]

দিনাজপুরে প্রবীণ হিতৈষী সংঘ’র ২৯তম বার্ষিক সাধারণ সভা ও নতুন কার্যকরি কমিটি গঠন

শনিবার জেলা প্রশাসন চত্বর অস্থায়ী কার্যালয় প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার ২৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।
প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এম এ জব্বার এর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। আয় ব্যয় প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুজ্জামান। গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী পাঠ করেন নির্বাহী সদস্য মো: তাজুল ইসলাম। যারা ইতিমধ্যে না ফেরার দেশে চলে গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন নির্বাহী সদস্য মো: মোকাররম হোসেন। প্রতিবেদন দুটির উপর বিস্তারিত আলোচনা করেন উপস্থিত সাধারণ সদস্য মাহাতাব আলী খান ও মিসেস নুরছাবা। শেষে উপস্থিত সদস্যরা কন্ঠ ভোটের মাধ্যমে প্রতিবেদন দুটির অনুমোদন প্রদান করে। দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার শাহ-ই-মবিন জিন্নাহ, নির্বাচন কমিশনারের সদস্য সুলেখা বেগম, রুহুল আমিন, কামরুল হাসান ববিন, মনোয়ারা বেগম, সভাপতি হিসেবে অধ্যক্ষ এম এ জব্বার ও সাধারণ সম্পাদক হিসেবে আলহাজ্ব ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানীসহ ১৯জন কার্যকরী কমিটির নাম ঘোষনা করেন। সঞ্চলাকের দায়িত্ব পালন করেন নির্বাহী সদস্য একে এম মেহেরুল্লাহ বাদল। সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেন আমাদের দেশেও প্রবীণদের নীতিমালা পাশ হয়েছে এবং তা অবিলম্বে সিনিয়র সিটিজেন হিসেবে প্রবীণদের সুরক্ষা ও অধিকার বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিতদের বরণ ও বিদায় সংবর্ধনা

বীরগঞ্জে “ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায়ের ধারাবাহিকতা ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুরে আইনজীবী হত্যাচেষ্টার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চিহ্নিত অগ্নি সন্ত্রাসীরা আবারো আগুন নিয়ে খেলা শুরু করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে দাবালীগ

হাবিপ্রবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নিম গাছের চারা রোপণ

রাণীশংকৈলে ৭মার্চের ঐতিহাসিক ভাষণ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণ

রাণীশংকৈলে শিক্ষক ছবি কান্ত দেবের বিদায় সংবর্ধনা

আটোয়ারী থানা জেলায় শ্রেষ্ঠত্ব অর্জনে হ্যাট্রিক করেছে

বীরগঞ্জে কমতে শুরু করেছে শাক-সবজির দাম