Sunday , 19 March 2023 | [bangla_date]

দিনাজপুরে বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

দিনাজপুরে বসতঘরে আগুনে  পুড়ে বৃদ্ধার মৃত্যু

বসতঘরের আগুনে পুড়ে দিনাজপুরে জাহানারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ২টা-৩টার মধ্যে দিনাজপুর সদর উপজেলার ধারীশাইল গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মৃত জাহানারা বেগম (৬৫)দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউপি সংলগ্ন ধারীশাইল গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
নিহতের ছেলে জাহাঙ্গীর আলম জানান, রাত ২টা-৩টার মধে বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। টিনের ঘর হওয়ায় আগুন দ্রæত ছড়িয়ে পড়ে। এসময় আমার মা ঘরে আটকা পড়েন। প্যারালাইসিস রোগী হওয়ায় তিনি ঘর থেকে বের হতে পারেননি। সেখানেই তিনি আগুনে পুড়ে মারা যান। বাড়ির কোনো কিছুই রক্ষা করতে পারিনি।
এ ব্যাপারে সদরের আস্করপুর ইউপির চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক এর সত্যতা নিশ্চিত করে জানান, ঠিক কিভাবে অগ্নিকান্ড হয়েছে তা নিশ্চিত নয়। রাত আনুমানিক ২টার দিকে বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জাহানারা বেগম ঘরে আটকা পড়েন। তিনি প্যারালাইসিস রোগী হওয়ায় ঘর থেকে বের হতে পারেননি। সেখানেই তিনি আগুনে পুড়ে মারা যান।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, অগ্নিকান্ডে একজনের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ

বিরল মাইনুল হাসান মহাবিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে নিয়ম ও বিধি লঙ্ঘন এর অভিযোগ

বিরল মাইনুল হাসান মহাবিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে নিয়ম ও বিধি লঙ্ঘন এর অভিযোগ

পীরগঞ্জ কৃষি সমবায় সমিতির সাধারণ সভা

সেতাবগঞ্জে নির্বাচনী জনসভায় ১১জোটের প্রার্থী আফজালুল আনাম—

পীরগঞ্জে ইউএনও কে বিদায় সংবর্ধনা

বীরগঞ্জে শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁওয় পৌরসভার গাছ অবৈধভাবে চুরির অভিযোগে কাউন্সিলর জমিরুল গ্রেফতার

পঞ্চগড়ে ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে ছাত্রদল কর্মীর মৃত্যু হত্যকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

ঘোড়াঘাটে চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট

ঘোড়াঘাটে চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট

উত্তরতরঙ্গ ও দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা হতে আগত ও স্থানীয় কবি-সাহিত্যিকদের নিয়ে মাসিক সাহিত্য আড্ডা