Wednesday , 8 March 2023 | [bangla_date]

দিনাজপুরে রংপুর বিভাগীয় এসএমই পণ্য মেলা

দিনাজপুরে ৭দিনব্যাপী রংপুর বিভাগীয় এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। মেলায় অংশগ্রহনকারী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগন তাদের উৎপাদিত দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এছাড়াও মেলায় প্রতিদিন থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলায় ৬০টি স্টল রয়েছে এবং আগামী ১৩ মার্চ পর্যন্ত এ মেলা চলবে। এদিকে বিভিন্ন নারী-পুরুষের ভীড়ে মেলা জমে উঠেছে।
মঙ্গলবার বিকেলে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের আয়োজনে ও রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের তত্ত¡াবধানে ৭দিন ব্যাপী রংপুর বিভাগীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয সংসদের হুইপ ইকবালুর রহিম।
এসএমই ফাউন্ডেশনের ব্যাবস্থনা পরিচালক ড. মফিজুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, এস এম ই ফাউন্ডেশন পরিচালক পর্ষদের সদস্য মির্জা নুরুল গণী শোভন প্রমুখ।
এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নির্বাচনী অঙ্গীকার হিসেবে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যাবহার নিশ্চিত করে শহর থেকে গ্রাম পর্যায়ে মানুষের জীবনমানের উন্নয়ন করেছেন। এতে দ্রæত গতির ইন্টারনেট বিস্তারে অফলাইনের পাশাপাশি অনলাইন ব্যবসা প্রসারের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, হ্রাস পাচ্ছে বেকারত্ব। এভাবেই তরুণদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে গবেষণা, বাণিজ্যিকরণ ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তরভুক্ত করার দাবীতে পীরগঞ্জে মানববন্ধন ও সমাবেশ

বীরগঞ্জে ঈদে নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে লাশ হয়ে ফিরলেন রিফাত

হাবিপ্রবিতে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত ক্যাম্পাস

ইউপি নির্বাচন: রাণীশংকৈলে নৌকা ৪টি, বিদ্রোহী ১টিতে বিজয়ী

শেখ হাসিনা সরকারের টেকসই উন্নয়নের সহযোদ্ধা হিসাবে কাজ কাজ করতে চাই.———–ঠাকুরগাঁও সংবাদের সাথে আলাপচারিতায় ঃ মেয়র মোস্তাফিজুর রহমান

তেঁতুলিয়ায় গ্রীস্মে পানির স্তর নিচে, মিলছে না নলকূপে পানি

ফকির আলমগীর আর নেই

শ্রী শ্রী কৃষ্ণ কালী মন্দির উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন চেম্বারের পরিচালক

এই পদযাত্রায় হবে বিজয় যাত্রা –মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নবাবগঞ্জে কিশোরীর শয়ন  ঘরে ঢুকে ছুরিকাঘাত

নবাবগঞ্জে কিশোরীর শয়ন ঘরে ঢুকে ছুরিকাঘাত