Tuesday , 14 March 2023 | [bangla_date]

দিনাজপুরে রংপুর বিভাগীয় এসএমই পণ্য মেলা সমাপ্ত

দিনাজপুরে সাপ্তাহব্যাপী রংপুর বিভাগীয় এসএমই পণ্য মেলা-২০২৩ সমাপ্ত হয়েছে। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে গত ৭ মার্চ শুরু হয়ে ১৩ মার্চ এসএমই পণ্য মেলা শেষ হয়।
এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত বিবাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ইব্রাহিম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ মাসুম, দিনাজপুর নাসিমের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ মতিউর রহমান ও দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি জান্নাতুল সাফা শাহিনুর।
অনুষ্ঠানে উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন রাবেয়া খাতুন রানু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ হারুন-উর-রশিদ।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমানসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এসএমই পণ্য মেলায় অংশগ্রহণকারী স্টলের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী স্টলে ক্রেষ্ট ও সনদপত্র বিতরন করা হয়। এছাড়া মেলায় মেলায় অংশগ্রহণকারী সকল স্টল মালিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলায় ৬৫টি স্টলে ৬৫ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে মামলা করায় নিরাপত্তাহীনতায় শিক্ষক পরিবার

বাম্পার ফলনের পরেও ভুট্টা দাম নিয়ে হতাশ কৃষক

হরিপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতার মৃত্যু : বিএনপির শোক

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ ৩৩ জনের মনোনয়নপত্র দাখিল

পীরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফ্তার

স্বাধীনতা যুদ্ধে নিহত ৮ জন এবং জীবিত ২জনকে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

দিনাজপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলে আর্জেন্টিনা বনাম ব্রাজিল দলের খেলা

বালিয়াডাঙ্গী হাসপাতালের আরএমও টাকার বিনিময়ে মেডিকেল সনদ প্রদানের অভিযোগ উঠেছে

ইতিহাস গড়ে বাংলাদেশের সিরিজ জয়