Sunday , 19 March 2023 | [bangla_date]

দিনাজপুরে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

‘‘শিক্ষার সাথে সংস্কৃতির নান্দনিক বিকাশে হোক সমৃদ্ধ সমাজ’’ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে ৩ দিনব্যাপী বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
শনিবার সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা (সিএসসি)-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মিন আরা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শাখার শিক্ষক সুশীলা টুডু।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উদ্বোধনীর পর বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, ইংরেজী ছড়া আবৃত্তি, ছড়া গান, নৃত্য, সংগীত, প্রতিযোগিতা শুরু হয়। ৩ দিন ব্যাপী বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শেষ দিনে বিতর্ক প্রতিযোগিতা ও গণিত অলিম্পিয়াড এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জামায়াতের প্রার্থী এড. মইনুল আলমের বিশাল মোটরসাইকেল র‌্যালি

রাণীশংকৈলে জাতীয় পার্টির সভায় মেয়র প্রার্থী ঘোষনা

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ়-জোরদারে মহিলা পরিষদের মানববন্ধন

নবনির্বাচিত পৌর মেয়রের সৌজন্যে প্রীতিম্যাচ ফুটবল খেলা অনূষ্ঠিত

পঞ্চগড়ে খানাখন্দে ভরা ক্ষতিগ্রস্থ রাস্তা পাকাকরণ দাবিতে পঞ্চগড়-আটোয়ারী সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ

রাণীশংকৈল কুলিক নদী থেকে মহিলার মরদেহ উদ্ধার

বোচাগঞ্জে শিশু সুমাইয়া হত্যাকান্ডে রহস্য উৎঘাটন হত্যাকন্ডে জড়িত মা ও দাদি গ্রেফতার

নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ভ্যানচালকের

নবজাতককে হাসপাতালে রেখে লাপাত্তার ৩দিন পর হাসপাতালে মা

জিয়া হার্ট ফাউন্ডেশন-এর শোক বার্তা

জিয়া হার্ট ফাউন্ডেশন-এর শোক বার্তা