Tuesday , 14 March 2023 | [bangla_date]

দিনাজপুর চেম্বার অব কমার্সের নির্বাচনকে রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম পরিষদের ব্যাপক গণসংযোগ

সোমবার দিনাজপুর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম পরিষদ ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছে।
আসন্ন ১৮ মাচর্- ২০২৩ দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ সালের দ্বি-বার্ষিক (২৪ মাস) কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুরে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গণসংযোগকালে রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মোঃ জর্জিস আনাম, সুজা-উর-রব চৌধুরী, মোঃ মোসাদ্দেক হোসেন, মোঃ শামীম কবির, আলহাজ্ব সৈয়দ সাগির আহম্মেদ, প্রতাপ কুমার সাহা পানু, মোঃ আক্তারুজ্জামান জুয়েল, শাহেদ রিয়াজ পিম, মোঃ আব্দুল্লাহ আল কাফি লিটন, রাহবার কবির পিয়াল, মোঃ মোস্তফা কামাল মিলন, আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন, মঞ্জুরুল ইসলাম, বাদশা ইমাম আরাফাত, মোঃ সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন। আগামী ১৮ মার্চ শনিবার সকাল সাড়ে ৮টা হতে দুপুর ১টা এবং অপরাহ্ন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বড়মাঠ সংলগ্ন ঈদগাহের পশ্চিম পার্শ্বে দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে নির্বাচন অনুষ্ঠিত হবে। রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম বলেন, একজন ভোটার ১৮ জনকে ভোট প্রদান করতে পারবেন। এর বেশি বা কম হলে ব্যালট পেপারটি বাতিল বলে গন্য হবে। তিনি ব্যবসায়ীদের কাছে চেম্বারের উন্নয়নের স্বার্থে পূর্ণ প্যানেলে ভোট প্রার্থনা করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্লে–নার্সারি–কেজি শ্রেণির ক্লাস বন্ধই থাকছে

খানসামায় কয়েলের আগুনে বাড়ি ভষ্ম, ৬ প্রাণীর মৃত্যু

দিনাজপুরে ব্যাপক কর্মসূচি মধ্যে দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

দেশের উন্নয়নের স্বার্থে আবারও বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় আনতে হবে —-হুইপ ইকবালুর রহিম

পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় বীরগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা

রাণীশংকৈল পৌর সভায় প্রধান মন্ত্রীর ত্রান বিতরণ

আমার নেতৃত্বে ৯ জন চেয়ারম্যান ৫৭জন মেম্বার তৈরি করেছি ——-রাণীশংকৈলে জেলা পরিষদ চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে কালো জাম বিলুপ্তির পথে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় কন্যাশিশু দিবস — ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

দিনাজপুর মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান