Sunday , 19 March 2023 | [bangla_date]

নবরূপীর শাস্ত্রীয় সংগীতে মাসিক ¯্রােতার আসরে অনুরাধা শর্মার শাস্ত্রীয় সংগীত পরিবেশনে উপস্থিত ¯্রােতার মুগ্ধ হয়েছে

দিনাজপুরের ঐতিহ্যবাহী সংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে প্রতি মাসের মতো এবার ও অনুষ্ঠিত হলো শাস্ত্রীয় সংগীতের মাসিক ¯্রােতার আসর।
নবরূপীর সংগীত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহম্মেদ এর সার্বিক তত্ত¡াবধানে এবং নবরূপীর সভাপতি আব্দুর সামাদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক একে এম মেহেরুল্লাহ বাদল। আলোচ্যক হিসেবে আলোচনা করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নুরুন্নবী। নবরূপীর সহ-সভাপতি মানস ভট্রাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রবীন্দ্র ভারতী বিদ্যাপীঠ থেকে শাস্ত্রীয় সংগীত এর উপর উচ্চ ডিগ্রি লাভকারী শিল্পী ও রংপুর বেতারের নিয়মিত সংগীত শিল্পী অনুরাধা শর্মা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট কবি ফারজানা ফেরদৌস এর লিখা গান সুর দিয়ে সংগীত পরিবেশন করেন নবরূপীর সংগীত সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহম্মেদ। অনুরাধা শর্মা ও ফরহাদ আহম্মেদ এর শাস্ত্রীয় সংগীত ঠুমরি ও গজল পরিবেশনায় উপস্থিত ¯্রােতারা আনন্দ উপভোগ করে। তাদের মন্তব্য হলো বহুদিন পর নবরূপীর শাস্ত্রীয় সংগীত আসরে সংগীত পিপাসুদের সংগীতের সুর ঝংকারে নবরূপীগৃহ মুখরিত হয়েছে। শাস্ত্রীয় সংগীত ঠুমরি সংগীতের ঐতিহ্যকে তুলে ধরেছেন শাস্ত্রীয় সংগীত শিল্পীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে দুই শ্রমিক সংগঠনের সদস্যদের মাঝে উত্তেজনা,সংঘাতের আশঙ্কা

আটোয়ারীতে শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে

চিরিরবন্দরে প্রথম নারী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা

আটোয়ারীতে আগুনের লেলিহান শিখা কেড়ে নিল পুলিশ সদস্যের স্বপ্নের বাড়ি

বিরলে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

ঐতিহ্যবাহী গর্ভেশ্বরী শ্মশান সংস্কার কমিটির সভা ও সম্মাননা প্রদান

গ্রেনেড হামলার প্রতিবাদে খানসামায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পীরগঞ্জে আল মাদীনাহ স্কুলের ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

বোদায় অগ্নিকান্ডে ২২টি দোকান পুড়ে যাওয়ায় রেলপথমন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শন

পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ