Friday , 10 March 2023 | [bangla_date]

নবাবগঞ্জে নলকূপের ড্রেন খননকালে গণেশের মূর্তি উদ্ধার

নবাবগঞ্জ প্রতিনিধি \ দিনাজপুরের নবাবগঞ্জে গভীর নলকূপের ড্রেন খনন করার সময় একটি গণেশমূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার দিবগিত রাত সাড়ে ১২টার দিকে শগুনখোলা গ্রামের আবু তালেবের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
এর আগে বুধবার দুপুরে ওই এলাকার মাঠে গভীর নলকূপের ড্রেন খননকালে তিনি মূর্তিটি পান।
পুলিশ জানায়, বুধবার দুপুরে শগুনখোলা মাঠের আবুতালেবের গভীর নলকূপের ড্রেন নির্মাণ করা হচ্ছিল। এসময় ধাতব পদার্থের একটি পুরাতন মূর্তি পান এমন গোপন সংবাদের ভিত্তিতে তালেবের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে পুলিশি জেরায় একসময় তালেব বিষয়টি স্বীকার করেন পরে গোয়াল ঘরের ভেতর থেকে মূর্তিটি পুলিশের হাতে তুলে দেন।
পিতলের তৈরি মূর্তিটি গণেশ দেবতার। সাত ইঞ্চি লম্বা এবং হালকা কালো রংয়ের। এর সামনে অক্ষত থাকলেও পেছনে প্রায় চার ইঞ্চি ভাঙা রয়েছে।
আবু তালেব জানান, বুধবার দুপুরে মাঠের মধ্যে ড্রেন নির্মাণ করার সময় হঠাৎ এটি দেখতে পাই। পরে বিষয়টি কাউকে না জানিয়ে বাড়িতে সংরক্ষণ করে রাখি। পরে রাতের বেলা পুলিশ এসে সেটি নিয়ে যান।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, গণেশ মূর্তিটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মোদি-মমতার জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

বীরগঞ্জে খাবার খেয়ে একই পরিবারের ৫জন হাসপাতালে

বিরল সীমান্তে এলাকার মানুষের স্বাস্থ্য সেবা ও অসহায় দরিদ্র মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা ক্যাম্প

বালিয়াডাঙ্গীতে জাতীয় ভোটার দিবস পালিত

কলেজছাত্র মিলন অপ’হ’রণ ও হ’ত্যা।।লোমহ’র্ষক বর্ণনা ডিবির

বোচাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে রিভলবার উদ্ধার

কাহারোলে ভ্রাম্যমান আদালত কর্তৃক  ১ লক্ষ টাকা জরিমানা আদায়

কাহারোলে ভ্রাম্যমান আদালত কর্তৃক ১ লক্ষ টাকা জরিমানা আদায়

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

প্রচন্ড শীতে কাবু বীরগঞ্জের নিম্নআয়ের মানুষ

রাণীশংকৈলে গণতন্ত্র বিজয় দিবসে আ’লীগের আনন্দ শোভাযাত্রা