Sunday , 12 March 2023 | [bangla_date]

নাট্য সমিতির শিশু-কিশোর নাট্য উৎসবে তিনটি সংগঠনের শিশু নাটক মঞ্চস্থ

“শতবর্ষী মঞ্চ মুখরিত হোক শিশু-কিশোরদের সংলাপে” -এই সংলাপকে সামনে রেখে দিনাজপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী ও সৃজনশীল নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির আয়োজনে প্রথম শিশু-কিশোর নাট্য উৎসবে শনিবার রাতে মঞ্চস্থ হলো কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নাটক “দেশী মুরগি বনাম বিদেশী মুরগি”। রচনা ও পরিচারনা রাহেনুর ইসলাম সিদ্দিকী। ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনাজপুরে নাটক “সিলেবাসের বাহিরে প্রধান শিক্ষক” নাটকটি মঞ্চস্থ হয়। রচনা ও পরিচালনায় শিরিন আক্তার এবং সর্বশেষ নাটক আমাদের থিয়েটারের নাটক “ডেল্লাখের গল্প”। রচনা মোজাহারুল ইসলাম বিপু নির্দেশনায় তারেকুজ্জামান তারেক।
“ডেল্লাখের গল্প” নাটকে যারা অভিনয় করেছে তারা হলো: আবদুল্লাহ মুর্ত, দেবজানী রায়, ফারহান রহমান, প্রেম জুনিয়ার টি হাসদাক, সামিহা জারা রিহা, ভাষ্কর রায় অভি। আবহ সংগীতে ছিলেন শাসঙ্ক সাহা বাবুন ও মাধবী কজুর। আলোতে ছিলেন আলমগীর আসাদ ও আবু তাহের। রূপসজ্জায় ছিলেন: হারুন-উর-রশিদ, উপস্থাপক ছিলেন আদ্রি মোহনা। সিলেবাসের বাহিরে প্রধান শিক্ষক নাটকে যারা অভিনয় করেছে তারা হলো শারমিন আক্তার, নূর জাহান আক্তার আখি, মোছাঃ রুবি আক্তার, হ্যাপী, বর্ষা, তাঁরামনি, সাদিয়া, মাহি, শিরিন আক্তার। দেশী মরগি বনাম বিদেশী মুরগি নাটকে শিল্পীরা হলো: ঝলক, জিহাদ, রেহান, রাইয়ান, সাদনাত রাফি স্বপ্ন, রিয়াদ হাসান, সোহানুর, হাবিব, সাকিব, আবির, পিয়াল, সাদ্দাফ মুনতাকা, মুক্তাকি ¯িœগ্ধা, রিয়াদ রায়হান, তুষার, আব্দুল্লাহ, তানভির ও রাহিনুল ইসলাম সিদ্দিকী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

হরিপুর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৫ জনসহ ৯জনের মনোনয়ন দাখিল

ঠাকুরগাঁওয়ে ধারের ১০ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় আদালতে মামলা, আসামি পলাতক

বিশিষ্ট শিক্ষাবিদ- ভাষা সৈনিক শাহ্ আব্দুল হাইয়ের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত

বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে গুরুতর আহতরা হাসপাতালে, পাল্টাপাল্টি মামলা

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার ঘটনায় বিচার না পেয়ে সংবাদ সম্মেলন

পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

“দিনাজপুরের মানুষ আমরা ফিলিস্তিনের সঙ্গে আছি”র আয়োজনে গণহত্যা বন্ধ করো- ফিলিস্তিন স্বাধীন করো শীর্ষক প্রতিবাদ বিক্ষোভ মিছিল

বাংলাবান্ধা স্থলবন্দর নেপালি রাষ্ট্রদূতের পরিদর্শন

মেডিকেলে চান্স পাওয়া অর্কের স্বপ্ন