Sunday , 12 March 2023 | [bangla_date]

পঞ্চগড়ে ইউপি সচিব সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলিউল, সম্পাদক হারুন

পঞ্চগড় প্রতিনিধি\ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি পঞ্চগড় জেলা শাখার ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দেবীগঞ্জের টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব আলিউল ইসলাম ও তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের সচিব হারুন অর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদে বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে জেলার ৪৩টি ইউনিয়ন পরিষদের সচিবরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব রবিউল হক ফলাফল ঘোষণা করেন। উল্লেখ্য আলিউল ইসলাম বিগত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তেঁতুলিয়া উপজেলায় ইউপি ক্যাশলেস সেবা সিস্টেম চালুতে বিশেষ অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে সুবিধাবঞ্চিত মানুষের মাঠে সোশ্যাল এইড এর শীতবস্ত্র বিতরণ

বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে বঙ্গবন্ধুর স্মৃতি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

উর্বশী গানের সিঁড়ি’র দ্বিতীয় আসরেও জমিয়ে গাইলেন খ্যাতনামা সংগীতশিল্পীরা

পঞ্চগড়ে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের’ ভূমিকা শীর্ষক কর্মশালা

দিনাজপুরে প্রস্তাবিত রাজবাটী উন্নয়ন কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন যুথী

অসহায় মানুষদের সর্বাত্মক সহযোগিতা করা জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক অঙ্গীকার -মনোরঞ্জন শীল গোপাল এমপি

মশার উৎপাতে অতিষ্ঠ বীরগঞ্জ পৌরবাসী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বীরগঞ্জে থানা পুলিশের টহল জোরদার

দিনাজপুরে উদ্বোধন হলো লিচু চত্বর,ঐতিহ্য ও নগর সৌন্দর্যবর্ধনের নতুন সংযোজন