Monday , 6 March 2023 | [bangla_date]

পঞ্চগড়ে কমিউনিস্ট পাটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশের কমিউনিস্ট পাটির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার পঞ্চগড় জেলা কমিটির আয়োজনে পঞ্চগড়ের বোদা উপজেলার প্রামানিকপাড়াস্থ কমরেড মোহাম্মদ ফরহাদের বাসায় পার্টির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পার্টির জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড ফিরোজা খন্দকার চামেলী এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম, জেলা কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা কমরেড এম এ হান্নান, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি লিহাজ উদ্দীন মানিক, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র বর্মন। এ সময় পার্টির জেলা ও উপজেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে জেলার দেবীগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে গতকাল সোমবার দুপুরে পাটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি লাল পতাকার মিছিল দেবীগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে বেশি দামে সার বিক্রি করায় ৫ডিলারকে ১ লক্ষ১০ হাজার টাকা জরিমানা

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত চিরিরবন্দরের বুলবুল ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত

স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কমরেড শহীদ কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্সটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়

অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন- ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠন

মহিলা পরিষদের সংবাদ সম্মেলনে প্রতিবেদন কন্যা শিশুরা ঘরে বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও নিরাপদ নয়

পীরগঞ্জে হিমু চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ মেম্বারের অনাস্থা

রাণীশংকৈলে ১লা বৈশাখ (নববর্ষ) উদযাপিত

রাণীশংকৈলে ১লা বৈশাখ (নববর্ষ) উদযাপিত

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

কাহারোলে মুকুন্দপুর ইউপিতে ভিজিএফ-এর চাল বিতরণ