Tuesday , 14 March 2023 | [bangla_date]

পঞ্চগড়ে ‘প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ মেলা’

পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে ব্যাংকার্স ফোরামের আয়োজনে ‘প্রকাশ্যে ঋণ বিতরণ মেলা’ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে দিনব্যাপি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন প্রকাশ্যে ঋণ বিতরণ মেলায় সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ করেন। এ সময় প্রকাশ্যে ১০৫ জন ঋণগ্রহীতার মাঝে এক কোটি ১৫ লক্ষ ৮৩ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। তবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব সর্বোচ্চ ৩৬ জনকে ঋণ প্রদান করে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম হাছানুল ইসলামের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. রিয়াজউদ্দিন বলেন, শতকরা চার টাকা হারে এই ঋণের টাকা পরিশোধ করতে হবে এবং একজন কৃষক ৪০ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। কৃষিকে সমৃদ্ধ করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। যার কারণে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। কৃষকরা যাতে সহজে ও কম সুদে ঋণ নিয়ে ফসল ফলাতে পারেন সেজন্য ব্যাংকগুলোর প্রকাশ্য ঋণ বিতরণ মেলা প্রভাব ইতিবাচক প্রভাব ফেলবে। মেলায় পঞ্চগড়ের বিভিন্ন ব্যাংক ও ঋণদানকারী প্রতিষ্ঠান ২০টি স্টলে স্ব-স্ব ঋণ বিষয়ক তথ্য প্রদর্শন করেন। এতে বিভিন্ন ব্যাংক ও ঋণদানকারী সংস্থার প্রতিনিধিসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলি সীমান্তে আন্তর্জাতিক কাস্টমসের শুভেচ্ছা বিনিময়

বোদায় মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাসিক সমন্বয় সভা

কাহারোলে এখন চাষীরা আলুর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত

বীরগঞ্জে নিখোঁজের ২৪ ঘন্টা পর ঢেপা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সারাদেশে আদিবাসীদের ঘরবাড়ি লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে কাহারোলের তেভাগা চত্বরে আজ আদিবাসীদের প্রতিবাদ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আটোয়ারীতে রমজানকে স্বাগত জানিয়ে  জমঈয়াতে হিযবুল্লাহ’র র‌্যালি

আটোয়ারীতে রমজানকে স্বাগত জানিয়ে জমঈয়াতে হিযবুল্লাহ’র র‌্যালি

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

ঢাকাস্থ বোদাবাসীর উদ্দেশে এমপি প্রার্থী এমরান আল আমিনের খোলা চিঠি

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু