Thursday , 16 March 2023 | [bangla_date]

পঞ্চগড়ে সরকারি দপ্তরে সেবার মান উন্নয়নে গণশুনানি

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে কমিউনিটি ক্লিনিক, পাসপোর্ট, বিআরটিএসহ সরকারি দপ্তরের সেবার মান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিলের পিফোরডি প্রজেক্টের আওতায় ওই গণশুনানির আয়োজন করে পঞ্চগড় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)। গতকাল বুধবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে অংশীজন, কমিউনিটি গ্রæপ, সুশীল সমাজ, শিক্ষক, সিএইচসিপি, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। গণশুনাীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
ডিপিএফ পঞ্চগড়’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধানের সভাপতিত্বে ও ডিডিএফ’র সদস্য সচিব আকতারুন নাহার সাকীর সঞ্চালনায় গণশুনানীতে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের, জেলা পরিষদের প্রধান নির্বাহী মুহাম্মদ সানিউল কাদের, পিফোরডি প্রজেক্টের রংপুর বিভাগীয় সমন্বয়ক রেহেনা বেগম বক্তব্য দেন। এ সময় তারা কমিউনিটি ক্লিনিক, পাসপোর্ট অফিস, বিআরটিএ, ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে হরিজনদের গৃহহীন ও ছিন্নমূলের মত মানবেতর জীবনযাপন

আটোয়ারীতে নিউরন নার্সিং ভর্তি কোচিং এর বিএসসি নার্সিং শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

খানসামা উপজেলা পরিষদের মাসিক সভা ৬ ইউপি চেয়ারম্যানের আবারো বর্জন

বর্তমান সরকারের আমলে মৎস্য খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে বাল্য বিবাহ নিরোধে নিকাহ রেজিস্ট্রারদের নিয়ে মতবিনিময় সভা

পীরগঞ্জে মাদক ব্যবসায়ী সুন্দরী গ্রেপ্তার

বোচাগঞ্জ ও কাহারোলে প্রান ব্রি- উদ্ভাবিত উচ্চ ফলনশীল বীজ ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

সভাপতি শামশুদ্দীন – সম্পাদক শাহজাহান রাণীশংকৈলে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচন

ঠাকুরগাঁওয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোবৃন্দের সংবাদ সম্মেলন