Monday , 20 March 2023 | [bangla_date]

পঞ্চগড়ে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে ত্রৈমাসিক সংলাপ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে জেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে নাগরিক সমাজ সংগঠনের সদস্যদের ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নেটজ্ বাংলাদেশ’র সহযোগিতায় নারীর অধিকার ও অন্তর্ভূক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ শীর্ষক ‘যুক্ত’ প্রকল্পের আওতায় ওই সংলাপের আয়োজন করে বেরসরকারি সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি। গতকাল সোমবার দুপুরে পঞ্চগড় যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে ওই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা সরকার। নাগরিক সমাজ সংগঠন-সিএসও সদস্য ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এমকেপি’র যুক্ত প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর বিলকিস বেগম ও এমকেপি’র প্রসপেক্ট প্রকল্পের ট্রেইনিং এন্ড এ্যাডভোকেসি অফিসার লিলিমা মন্ডল। সংলাপে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন ডেপুটি কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা সরকার এবং বিভিন্ন ট্রেডের শিক্ষকরা। তারা প্রত্যন্ত এলাকার বেকার যুব ও যুব মহিলাদের যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য আহবান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে কোরআন প্রতিযোগিতা

ঘোড়াঘাটে ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারে ভেড়া ও শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

নানা কর্মসূচিতে দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত নতুন প্রজন্ম ও যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুত্ব করতে হবে–সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এমপি

দিনাজপুরে অসহায় মানুষের মাঝে বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভুমি কমিশনগঠনসহ বিভিন্ন দাবীতে দিনাজপুরে জাতীয় আদিবাসী পরিষদ‘র সংবাদ সম্মেলন, মানববন্ধন

বোচাগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইল চেয়ার, শ্রবনযন্ত্র ও চশমা বিতরন

কাহারোলে ধানের অভাবে ১০৪ টি চালকল ও চাতাল বন্ধ \ শ্রমিকের দুর্দিন।

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয় গুলোতে মা সমাবেশ পালিত

তেঁতুলিয়ায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড চলতি শীত মৌসুমে

বোচাগঞ্জে ৩৯৪ বোতল ফেন্সিডিলসহ বিজিবি’র হাতে মাদক ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম আটক