Wednesday , 29 March 2023 | [bangla_date]

পলাতক থাকা হত্যা মামলার আসামী গ্রেফতার

দীর্ঘদিন ধরে পলাতক থাকা চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, দিনাজপুর ক্যাম্প।
গত মার্চ দিনাজপুর জেলার সদর থানাধীন আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন একটি ডায়াগনষ্টিক সেন্টারে কর্মরত অবস্থায় মোঃ মিজান (৪৩) পূর্ব শত্রæতার জের ধরে খুন হয়। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে দিনাজপুর সদর থানায় মামলা করে। এই খুনের বিষয়টি তখন স্থানীয়ভাবে ও বিভিন্ন মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান আসামি মোঃ আরিফ হোসেন ঘটনার পর থেকেই পলাতক থাকে। মামলার তদন্তকারী অফিসার তার নামে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিজ্ঞ আদালত তার নামে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করে। দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে গ্রেফতারের নিমিত্তে সিপিসি-১, দিনাজপুর ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, দিনাজপুরের আভিযানিক দল গোপণ সংবাদের ভিত্তিতে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত চাঞ্চল্যকর হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আরিফ হোসেন (৩৬), পিতা- মোঃ রজব আলী, সাং-দাড়াইল, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় দুই বাংলার ভাষা-প্রেমিরা

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

অগ্নিদগ্ধ শিশু সন্তান সাজ্জাদ হোসেনকে বাচাতে সাহায্যের আবেদন

হিলিতে কারাম উৎসব অনুষ্ঠিত

হিলিতে কারাম উৎসব অনুষ্ঠিত

স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখার জন্য এফপিএবি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এ্যাডঃ তহসিনা আক্তার দিপলী’কে নবরূপীর সংবর্ধনা

হরিপুরে আশ্রায়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে অর্থ আত্মসাৎ,আটক-১

জিয়া হার্ট ফাউন্ডেশনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন

খানসামা উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পাচ্ছে ৪০ হাজার পরিবার

একজন শিক্ষক একটি গ্রামকে শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে পারেন- জেলা প্রশাসক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে দেশের ১শ’টি সেতু উদ্ধোধন করেছেন যা স্বাধীনতার ৫০ বছরের ইতিহাসে কোন সরকার করতে পারে নাই —-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ