Wednesday , 1 March 2023 | [bangla_date]

পল্লীশ্রীর বিনামূল্যে বিশেষ চক্ষু ছানি অপারেশন ক্যাম্প

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহযোগিতায় ও পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে ২৬-২৮ ফেব্রæয়ারী/২০২৩ তিন দিনব্যাপী দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষুহাসপাতালে বিনামূল্যে বিশেষ চক্ষু ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য মাঠ পর্যায়ে বিশেষ চক্ষু ক্যাম্প আয়োজনের মাধ্যমে তৃনমূল পর্যায়ের দরিদ্র অসহায় ছানি রোগী নির্বাচনের মাধ্যমে মোট ৩৫ জন রোগীর ব্যবস্থা পত্রের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানী অপারেশন সম্পন্ন করা হয়। রোগীদের ছানী অপারেশন ও ব্যবস্থাপত্র প্রদান করেন গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষ ুবিশেষজ্ঞ ডাঃ মোল্লা জালাল হোসেন ও ডাঃ আশরাফুল খালেদ (সাগর)। অপারেশন পরবর্তী রোগীদের হাসপাতাল হতে ছাড়পত্র প্রদানের সময় বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারন কমিটি সদস্য ডাঃ ইলিয়াস আলী খান এডিন এবং গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল, দিনাজপুরের সিনিয়র আউট রিচ অর্গানাইজার মোঃ হামিদু রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন পল্লীশ্রী সংগঠনের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মোস্তফা কামাল, সমৃিদ্ধ কর্মসূচীর কর্মসূচী সমন্বয়কারী মোঃ রেজাউল করিম এবং স্বাস্থ্য কর্মকতা আদিবা শারমিন ও রোজিনা খাতুন সহ স্বাস্থ্যপরিদর্শকবৃন্দ। ক্যাম্পটি পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদান করেন গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল, দিনাজপুর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষের দায়িত্ব পেলেন ড. মাসুদুল

ঘোড়াঘাটে কৃষকে কম্বাইন্ড হারভেস্টারের চাবি হস্তান্তর

দিনাজপুরে ট্্রান্সফরমার ও সেচপাম্প ডাকাতি প্রতিরোধে ভুক্তভোগী কৃষকদের স্মারকলিপি ও সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে আলোচিত সেই কাউন্সিলর গ্রেফতার সামাজিক-সম্প্রীতি কমিটির সভা

পীরগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তাবায়নে সেমিনার

বীরগঞ্জে ১০ম শ্রেশীর স্কুল শি’ক্ষার্থীর আ’ত্মহ’ত্যা

রাণীশংকৈলে পানিতে ডুবে দুইবছরের শিশুর মৃত্যু

‘ইয়াসমীন ট্রাজেডীর ২৭ বছর পূর্তি ও সামু, কাদের, সিরাজসহ নিহতদের স্মরণে আয়োজিত ‘স্মরণ সভা’

বীরগঞ্জে প্রতিমা বিসর্জনে গিয়ে নিখোঁজ -১

ঠাকুরগাঁওয়ের সীমান্তে ৬৬ লাখ টাকা মূল্যের ৩টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার।