Sunday , 5 March 2023 | [bangla_date]

পাকেরহাটে ডেইলি চিলিং সেন্টার উদ্বোধন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে ব্র্যাকের ডেইলি চিলিং সেন্টার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার পাকেরহাট বাইপাসে এই চিলিং সেন্টারের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
ব্র্যাকের মিল্ক কালকেশন বিভাগের ডিজিএম ডা. হারুন-অর-রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও মারুফ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর অমল কুমার দাস, মিল্ক কালেকশন বিভাগের ম্যানেজার মিজানুর রহমান ও প্রডিউসার বিভাগের ডেপুটি ম্যানেজার রিপন মিয় এবং উপজেলার শতাধিক খামারী।
উলে­খ্য, এই চিলিং সেন্টার থেকে দুধের মান অনুযায়ী বিভিন্ন দামে দুধ ক্রয় করবে ব্র্যাকের দুধ কালেকশন বিভাগ। এতে খামারীরা সহজেই দুধ বিক্রয় করে লাভবান হবে বলে আশা সংশ্লিষ্টদের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুর আউলিয়াপুর ইউনিয়নবাসীর উদ্যোগে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

কৃষকদলের বিক্ষোভ সমাবেশ

বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় খানসামায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

বীরগঞ্জ পৌরসভায় দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পঞ্চগড়ে কৃষক সমাবেশ

চিরিরবন্দরে সরিষার হলুদ ফুলের সমারোহ

রাণীশংকৈলে কৃষকের জমির ফসল নষ্ট করল দূর্বৃত্তরা

ঘোড়াঘাটে সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত

বীরগঞ্জে তুচ্ছ ঘটনায় ঝগড়া -বিবাদের জেরে ঘরে অগ্নিসংযোগ