Tuesday , 14 March 2023 | [bangla_date]

পীরগঞ্জে এমপি হাফিজ উদ্দীন আহম্মেদকে পল্লী বন্ধু সমবায় সমিতি ও এলাকাবাসির পক্ষ থেকে সংবর্ধণা

পীরগঞ্জ প্রতিনিধি
সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলীর অর্থায়নে করনাই হাটপাড়া পল্লীবন্ধু সমবায় সমিতি ও জাবরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাসির আয়োজনে সমবায় সমিতির ক্লাব চত্বরে জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, উপজেলা জাতীয় পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম,হাটপাড়া কৃষি কলেজ অধ্যক্ষ আব্দুল বারী, সাবেক ছাত্রনেতা সামশু হাবীব বিদ্যুত, জাবরহাট ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠানিক সম্পাদক ইদ্রিস আলী, জাবরহাট ইউনিয়ন ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি সামশুল হক, সহ- সভাপতি দরুল ইসলাম ও জহিরুল হক, সম্পাদক শাইফুল ইসলাম প্রমূখ।
পরে হাটপাড়া ফাজিল মাদ্রাসা মাঠে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগী অনুষ্ঠানে অংশনিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশের বৃহৎ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ মাঠে ৬ লাখ মুসল্লির একসাথে নামাজ আদায়

ভাসমান খাঁচায় মাছ চাষ করে সফল প্রবাসফেরত এনামুল

প্রথমবারের মত দিনাজপুরে শুরু হচ্ছে শিশু-কিশোর নাট্যৎসব

বীরগঞ্জে জাতীয় যুব উন্নয়ন দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর টাকার অভাবে ব্রেন টিউমার আক্রান্ত চিকিৎসা হচ্ছে না বাবলুর !

দিনাজপুর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সং’ঘর্ষে নি’হত ৪, আ’হত ৩

কাহারোলে অপহৃত দিনমজুরকে বীরগঞ্জ থেকে উদ্ধার

আরডিআরএস-এর কর্মশালা অনগ্রসর ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে

কাহারোলে একটি সেতুর অপেক্ষায় ১৫ গ্রামের মানুষের ভোগান্তি