Thursday , 16 March 2023 | [bangla_date]

পীরগঞ্জে ঝুকিপুর্ন শিশুশ্রম মুক্ত ঘোষনা

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নকে ঝুকিপুর্ন শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সিএলএমএস প্রকল্পের সহযোগীয়ার সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চত্তরে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষনা দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই। সভায় বক্তব্য দেন সূর্যপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সৈয়দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিপ্লব কুমার রায়, প্যানেল চেয়ারম্যার অহিদুজ্জামান অহিদ, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, ইএসডিও সি এল এম এস প্রকল্পের ম্যানেজার অগ্নি শিখা, শিক্ষক সুশিল চন্দ্র রায় প্রমুখ।
এসময় শিক্ষক, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক, এনজিও কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই জানান ইএসডিও’র জরিপ মতে তার ইউনিয়নে ১৬ জন শিশু ঝুকিপুর্ণ শিশু শ্রমের সাথে জড়িত ছিল। তাদের মধ্যে ৮ জনকে স্কুলমুখী, ৩ জনকে ভোকেশনাল শিক্ষা ৫ জনকে অঝুকিপুর্ণ কাজের আওতায় আনা হয়েছে।
আলোচনা শেষে অতিথিবৃন্দ শিশু শ্রম মুক্ত শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জে,কে, যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল

আমার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধির অস্ত্রোপচার সম্পন্ন

তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তের ভূট্টা ক্ষেতে ভারতীয় দুই বন্য হাতি : দেখতে হাজারো মানুষের ভীর : আতংকে এলাকাবাসী

আটোয়ারীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে পুরস্কার বিতরণ

​সরকার মিথ্যা অপপ্রচার দিয়ে জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে : মির্জা ফখরুল

বীরগঞ্জ শুভসংঘের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত।

বীরগঞ্জ শুভসংঘের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত।

ডিজিটাল নিরাপত্তা আইনে ঠাকুরগাঁওয়ের তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার-১

পীরগঞ্জে প্রতিবন্ধীদের নিয়ে গোলটেবিল বৈঠক

বিরলে নিরাপদ সবজি ও  ফল চাষ প্রশিক্ষন

বিরলে নিরাপদ সবজি ও ফল চাষ প্রশিক্ষন

জাতীয় গ্রিডে বিপর্যয়: বিদ্যুৎ নেই ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায়