Monday , 13 March 2023 | [bangla_date]

পীরগঞ্জ ইউনিয়নকে ঝুকিপুর্ন শিশুশ্রম মুক্ত ঘোষনা

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ সদর ইউনিয়নকে ঝুকিপুর্ন শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষনা করা হয়েছে। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সিএলএমএস প্রকল্পের সহযোগীয়ার সোমবার দুপুরে পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষনা দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, , ইএসডিও’র কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী জানান, ইএসডিও’র জরিপ মতে তার ইউনিয়নে ২৬ জন শিশু ঝুকিপুর্ণ শিশু শ্রমের সাথে জড়িত ছিল। তাদের মধ্যে ২৪ জনকে স্কুলমুখী এবং ২ জনকে অপেক্ষাকৃত কম
ঝুকিপুর্ণ কাজে নিয়োজিত করা হয়েছে। তার ইউনিয়নে আর নতুন করে কোন শিশু যেন ঝুকিপুর্ণ শ্রমে নিয়োজিত না হয় সে জন্য তারা সজাগ থাকবেন। শেষে শিশু শ্রম মুক্ত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় ট্রাক-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত, আহত ৪

১২ ফেব্রুয়ারি বিএনপিকে দেশ সেবার সুযোগ দেবে জনগণ : ডা. জাহিদ

ফুলবাড়ীতে মালিকানা দ্বন্দে বন্ধ ৬ গভীর নলকূপ সেচের পানির দাবিতে কৃষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়িতে অনশন– স্বামী পালাতক

খানসামায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৬০০ রোগী

রাণীশংকৈলে মাল্টা কমলায় সাফল্য চাষীদের

মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত বিপণন নিয়ন্ত্রণ আইন বিষয়ে পীরগঞ্জে অবহিত করণ সভা অনুষ্ঠিত

দিনাজপুরে গণ অধিকার পরিষদ’র আলোচনা ও ইফতার মাহফিল

ডিপ্লোমা শিক্ষাকোর্সকে- ৩ বছরে রূপান্তর করায় ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সভা

বীরগঞ্জে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন