Thursday , 9 March 2023 | [bangla_date]

পীরগঞ্জ পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ মার্চ

আবু তারেক বাঁধন পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার ২নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর (মহিলা কাউন্সিলর) শুন্য পদের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আসন্ন ১৬ মার্চ। এ উপ-নির্বাচনকে কেন্দ্র করে এ ওয়ার্ড গুলোর প্রতিটি অলি-গলি,পাড়া-মহল্লায় নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে।কাউন্সিলর পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন মাকসুদা বেগম (আনারস), হাসিনা বানু (চশমা প্রতীক), বিউটি আক্তার (বলপেন) সাবেক প্রয়াত মহিলা কাউন্সিলর জরিনা খাতুনের পুত্র বধু।

প্রতিদ্ধন্ধি প্রার্থীদের পোস্টার, লিফলেট ও ব্যানারে ছেঁয়ে গেছে ওয়ার্ডের অন্তর্ভূক্ত মহল্লা গুয়াগাঁও, পূর্ব ও পশ্চিম চৌরাস্তা, নেতার মোড়, মুন্সিপাড়া চৌরাস্তা মোড়, রঘুনাথপুর মহল্লা। দুপুর থেকে চলে মাইকিং। প্রার্থী এবং সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতির কথা বলছেন ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তকদির আলী সরকার জানান, ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ মার্চ । সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন দিতে আমরা প্রস্তুত রয়েছি। সব মিলিয়ে এ আসনে উপ-নির্বাচনের হাওয়া বেশ জোরে সরেই বইতে শুরু করেছে। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ৩ টি, বুথ ২৬ টি। মোট ভোটার ৮ হাজার ৩ শ ৪ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৯৪ জন; নারী ৪ হাজার ১০ জন। উল্লেখ্য সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জরিনা খাতুনের মৃত্যুর কারণে শূন্য হয় আসনটি ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফুলেল শুভেচ্ছা

ন’জুর মৃত্যুতে রাণীশংকৈল সঙ্গীত বিদ্যালয়ের শোক ও স্মরণসভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে দেশের ১শ’টি সেতু উদ্ধোধন করেছেন যা স্বাধীনতার ৫০ বছরের ইতিহাসে কোন সরকার করতে পারে নাই —-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

দিনাজপুরে জাতীয় কন্যাশিশু দিবস অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধার তালিকায় পিতার নাম অর্ন্তভুক্ত, ন্যায্য অধিকার ও মর্যাাদার দাবিতে দিনাজপুরে অসহায় কন্যার সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও’য়ের ঢোলারহাট ইউনিয়নে পাকা রাস্তার কাজে ব্যাপক অনিয়ম।

পঞ্চগড়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু

বীরগঞ্জে তীব্র গরমে চোখ জুড়াচ্ছে কৃষ্ণচূড়া

দিনাজপুরে সাধারণ মানুষের সেবা ও উন্নয়নে সবসময় পাশে থাকার অঙ্গীকার এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

পঞ্চগড় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার