Monday , 20 March 2023 | [bangla_date]

পীরগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধি \ পীরগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতিযোগিতা উদ্বোধন করেন সাবেক এমপি ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানভীর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক নবাব হোসেন এবং শিক্ষার্থী রাজিউর রহমান রাজু। এর আগে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত এ কলেজের ৫ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। তারা হলেন জাকিয়া আক্তার ও নুর-ই শোভা নসিব দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, মোঃ রবিউল ইসলাম সিলেট ওসমানী মেডিকেল কলেজ, জাহিদ হাসান জনি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ ও মোছাঃ আফিয়া ইবনাত টাঙ্গাইল মেডিকেল কলেজ।
দ্বিতীয় পর্বে ক্রীড়া এবং সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, বার্ষিউক ক্ভরীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক বদরুল হুদা, সহযোগী অধ্যাপক একরামুল হক । অনুষ্সঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মতিন। এসময় সাংবাদিক ,আমন্ত্রিত অতিথি বৃন্দ,শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বাড়ীঘর ভাংচুর, অগ্নিসংযোগ সন্ত্রাসী হামলা সাংবাদিক ও তার মা আহত, ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা

নতুন প্রজন্মের কাছে ৭ই মার্চের ভাষণ প্রেরণার উৎস —–হুইপ ইকবালুর রহিম

বাংলাবান্ধা বন্দরে বাড়ছে পাথর আমদানি, সংকট জায়গার!

বাংলাদেশ ছাত্র মৈত্রী ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন

তেঁতুলিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও শিক্ষা উপকরণ বিতরণ

পঞ্চগড়ে জাগপার ইফতার মাহফিল

বাংলাবান্ধায় স্থলবন্দরে সকালে লোড-আনলোড বন্ধ রেখে শ্রমিকদের কর্মবিরতি, দুপুরে সমঝোতা

রাণীশংকৈলে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমুলক সভা

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৃদ্ধার হত্যাকান্ডের রহস্য উম্মোচন তালাকপ্রাপ্ত স্ত্রীর পরকিয়ার জেরে শ্বাশুরীকে হত্যা করে মুকুল

পীরগঞ্জ সরকারি কলেজে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা