Wednesday , 8 March 2023 | [bangla_date]

প্রেসক্লাবের উদ্যোগে শনিবার শিল্পকলা একাডেমিতে গীতিকাব্য “মন পাবন”এর মোড়ক উন্মোচন ও “সুরে সুরে মন পাবন” মৌলিক গানের অনুষ্ঠান

আগামী ১১ মার্চ বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনাজপুরের বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট কবি সাহিত্যিক, গীতিকার ও মানবাধীকার কর্মী এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত গীতিকাব্য “মন পাবন” এর মোড়ক উন্মোচন ও শফিকুল ইসলাম বকুলের “সুরে সুরে মন পাবন” মৌলিক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার ও সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু জানান, দিনাজপুর প্রেসক্লাবের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনাজপুরের বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট কবি সাহিত্যিক, গীতিকার ও মানবাধীকার কর্মী এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত “মন পাবন” এর মোড়ক উন্মোচন ও শফিকুল ইসলাম বকুলের সুরে মৌলিক গানের অনুষ্ঠান “সুরে সুরে মন পাবন” মৌলিক গানের অনুষ্ঠান প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হবে। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে মোড়ক উন্মোচন করবেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও এর আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠানে এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত গানে ডাঃ শহিদুল ইসলাম খান, এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুঁই এমপি, হাসান আলী শাহ, রেখা সাহা, ফরহাদ আহমেদ, শামীম আরা, ফেরদৌসার রহমান, রাবেয়া বসরী, শফিকুল ইসলাম বকুল, পম্পী সরকার, মোকসেদ আলী, হাফিজা সারমিন সুমি, বিমান দাস, অনুরাধা শর্মা, প্রশান্ত কুমার রায়, শিমুল রানী কর্মকার, জাকিউল আলম দুলাল, স্বীকৃতি দাস, পলাশ দাস, মিতুল ভট্টাচার্য, এএম সারোয়ার হোসেন, বর্ণমালা ইসলাম, সাইদুর রহমান সবুজ, রাইসা তাসনিম, দেদীপ্ত সরকার, সাধনা দাস (স্বাধ), অরূন চন্দ্র বর্মন ও নিমাই চন্দ্র রায়ের কন্ঠশিল্পী হিসেবে গান গাইবেন। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন বিশিষ্ট কবি নিরঞ্জন হীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময়

সাবেক কলেজ শিক্ষক কামরুজ্জামান লাইজু পেলেন মানবতার সম্মাননা স্মারক

খোকাকে জাতির জনক করার অন্যতম কারিগর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

৪৮ ঘন্টা পর কিশোরের মরদেহ ফেরত দিল ভারতের বিএসএফ

শুল্ককর বৃদ্ধির কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ

গ্রাম আদালত র্কাযক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা

চারটি দপ্তর সামলিয়ে ছুটছেন পার্কে- কর্মব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের ইউএনও

শেখ হাসিনা অগ্রপথিক হিসেবে দেশে উন্নয়নের মহাকাব্য রচনা করে যাচ্ছেন -এমপি মনোরঞ্জন শীল গোপাল

৮ জানুয়ারি মুক্তি পাবে জাহিন ও রেশমা’র এবারের গান ‘রঙিলা দোয়েল’

ফুলকুঁড়ি আসর শহর শাখায় প্রাণবন্ত গেট-টুগেদার