Friday , 17 March 2023 | [bangla_date]

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ে তুলবো—হুইপ ইকবালুর রহিম এমপি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীনতা রাষ্ট্র হতে পারতো না। আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা অর্জন করতে পারতাম না। শেখ মুজিবুর রহমানের আহŸানে সাড়া দিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল। তিনি বলেন, বাংলার মানুষের কথা বলতে গিয়ে বঙ্গবন্ধু জীবনের অনেক সময় কারাগারে কাটিয়েছেন। এ দেশের মানুষ যেন অন্ন, বস্ত্র, শিক্ষা ও উন্নত জীবন পায় এটাই ছিল তার স্বপ্ন। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ে তুলবো, এটাই আমাদের প্রত্যয়।
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করীম, জেলা পরিষদের নির্বাহী প্রধান মোঃ জয়নুল আবেদীন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আরম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুলতানা বুলবুল, সাধারন সম্পাদক তারিকুন বেগম লাবুন।
এ ছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠন, জেলা পরিষদ. সদর উপজেলা পরিষদ, বিভিন্ন স্কুল-কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শোকে পরিণত হলো বৌভাতের উৎসব

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের দিনাজপুর পৌর ও বীরগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন এবং অনুমোদন

বীর নিবাসে শেষ দিন পর্যন্ত থাকার ইচ্ছা- মোঃ পিয়ার আলী,

আরডিআরএস-এর কর্মশালা অনগ্রসর ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে

দুই পরিবারের দ্বন্দ্বে বন্ধ রাস্তা, খানসামায় ভোগান্তিতে দুই গ্রামের হাজারো মানুষ

​বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা দেবে এসএসএফ, সংসদে বিল

পীরগঞ্জে ৪ জুয়ারী আটক

সকলকে সাথে নিয়ে উন্নয়মূলক কাজ করে যেতে চাই- পৌর কাউন্সিলর আহাম্মদ আলী

জাতীয়তাবাদী জেলা যুবদলের সহ-সভাপতি ও বিএনপি‘র সাধারণ সদস্য পদ থেকে সাদেকুল ইসলামের পদত্যাগ

রাণীশংকৈলে বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্মবার্ষিকী