Friday , 17 March 2023 | [bangla_date]

বঙ্গবন্ধু’র ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দিনাজপুর প্রেসক্লাবের বিনম্্র শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিন¤্র শ্রদ্ধা জানিয়েছে দিনাজপুর প্রেসক্লাব। এছাড়াও আলোচনা সভা ও কেক কেটে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেন প্রেসক্লাবের সদস্যরা।
দিবসটির দ্বিতীয় প্রহরে আজ শুক্রবার সকাল ১০টা দিনাজপুর প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্শী বাচ্চু ও সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার এর নেতৃত্বে অন্যান্য সদস্য।
এরপরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্শী বাচ্চু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারের পরিচালনায় বক্তব্য রাখেন সম্মানিত অতিথি পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হুদা দুলাল। সভার এক পর্যায়ে বঙ্গবন্ধুর উপর লেখা একটি কবিতা পাঠ করেন সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু। বক্তব্যশেষে কেক কেটে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে প্রেসক্লাবের সকল সদস্য।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সংলাপ

পীরগঞ্জে ৪’ঔষধ ফার্মেসীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ফুলবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

বীরগঞ্জে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

বিভিন্ন আয়োজনে বালিয়াডাঙ্গীর লাহিড়ীতে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে

মাদক নিয়ে চ্যাটিং গ্রুপের অ্যাডমিন দীপিকা

পীরগঞ্জে শ্রমিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

দিনাজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত মাননোন্নয়নে প্রশিক্ষন

বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মত বিনিময়

বীরগঞ্জে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত