Tuesday , 7 March 2023 | [bangla_date]

বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আনন্দ উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে শতবর্ষী দিনাজপুর নাট্য সমিতির আয়োজনে শিশু-কিশোর নাট্য উৎসব উদ্বোধন

“শতবর্ষী মঞ্চ মুখরিত হোক শিশু-কিশোরদের সংলাপে” -এই শ্লোগানকে সামনে রেখে ৬ মার্চ সোমবার দিনাজপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী ও সৃজনশীল নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির আয়োজনে ৮ দিন ব্যাপী ১ম শিশু-কিশোর নাট্য উৎসবের উদ্বোধন হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে।
নাট্য উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন উদ্বোধক একুশে পদকপ্রাপ্ত নাট্যজন, শিশুবন্ধু, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকী। এসময় র‌্যালিটির নেতৃত্ব দেন দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্তঘোষ, সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, সাধারন সম্পাদক রহমতুল্লাহ রহমত, নবরূপীর সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল ও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়াসহ বিভিন্ন সংগঠনের ও নাট্য উৎসবের অংশগ্রহনকারী শিশু নাট্য শিল্পীবৃন্দ। ২য় পর্বে বিকেল ৫ টায় উদ্বোধনী অনুষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক বান্ধব হুইপ ইকবালুর রহিম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহম্মেদ (পিপিএম সেবা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু। আলোচনা সভা শেষে দিনাজপুর নাট্য সমিতির নাটক ও সম্বিত সাহা সেতুর নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা নাটক মঞ্চস্থ হয়। ৭-৮ মার্চ পবিত্র শব-এ-বরাত উপলক্ষে বন্ধ থাকার পর ৯ মার্চ হতে ১৪ মার্চ প্রতিদিন বিকাল ৫ টা হতে শিশু নাট্য উৎসব অনুষ্ঠিত হবে এবং ২০ মার্চ সোমবার সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী এবং নয়ন বার্টেল এর নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের দিনাজপুর নাট্য সমিতির প্রযোজনায় খ্যাতির বিড়ম্বনা নাটকটি মঞ্চস্থ হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীর অরুণ ৩৩ বছর নখ কাটেন না

বীরগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত এক শ্রমিক আহত

কাহারোলে ২৬৯ জন ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, ছাতা ও টিফিন বক্স বিতরণ

হিলি চেকপোস্টে ২৪ টি স্বর্ণের বারসহ ৫ পাসপোর্ট যাত্রী আটক

জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায় সিভিল সার্জন ভিটামিন ‘এ’ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুকে রক্ষা করে তাই নয়- মৃত্যুর ঝুঁকিও কমায়

বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে বঙ্গবন্ধুর স্মৃতি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে খাস জমি উদ্ধার ও অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীনদের মাঝে বরাদ্দের মানববন্ধন

বিরলে নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

সফলতা পেয়েছে মৌ-খামারী মোসাদ্দেক এবার সম্ভাবনাময় মেহগনি বাগানে মধু আহরন

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে চলছে গানে গানে প্রচারণা