Wednesday , 22 March 2023 | [bangla_date]

বাংলা স্কুলে পুরষ্কার বিতরনকালে দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান মনিটরিংয়ের ব্যবস্থা যদি না থাকে তাহলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভালোভাবে চলতে পারে না

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম বলেছেন শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানে আমাদের শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। প্রতিটি স্কুলে শিক্ষার ক্লাব, আইসিটির ক্লাব ও বই পড়ার জন্য পাঠাগার স্থাপন করতে পারলে আর কিছু হোক আর না হোক জিপিএ-৫ এর ভ‚ত মাথা থেকে সরে গিয়ে নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে আমাদের সন্তানরা। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষকদের স্মার্ট হতে হবে, ছাত্রদেরও স্মার্ট হতে হবে। মনে রাখবেন শিক্ষার পরিবেশ হবে প্রকৃতির পরিবেশ। আমাদের স্কুলগুলোতে শিক্ষার গুনগত মানের পরিবর্তন প্রয়োজন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিংয়ের ব্যবস্থা যদি না থাকে তাহলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না।
“ক্রীড়াই সুস্থ্য দেহ ও সুন্দর মন তৈরী করে”-এই শ্লেগানকে সামনে রেখে ২২ মার্চ বুধবার দিনাজপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী, অভিভাবকদের সমাবেশ এবং আসিফ ইকবাল ফাউন্ডেশনের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল)’র ম্যানেজিং কমিটির সভাপতি ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার নির্মল কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন শংকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সাবেক বাংলা স্কুলের মোঃ সমশের আলী, সাবেক শিক্ষক আবু তাহের, আব্দুর হক, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জুলফিকার আলী স্বপন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল্লাহ, অভিভাবক সদস্যদের পক্ষে নূর আলম সিদ্দিক। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন, শাহ্ আলম, আক্তারুল ইসলাম রাঙ্গা ও শুক্লা অধিকারী। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়, স্কুলের ক্লাস পরীক্ষায় শ্রেষ্ঠ মেধায় নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় পরীক্ষায় ১৪৪ ধারা ভঙ্গের দায়ে অধ্যক্ষ ও সহকারী শিক্ষকের অর্থদন্ড

সীমান্তে মাদক ও অবৈধ মানব পাচার রোধে কাজ করছে বিজিবি –লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম পিএসসি

কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাণীশংকৈলে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি বাকি

বিরলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পঞ্চগড়ে নানাকে কবর দেয়ার পরদিন নদীতে গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু পৃথক ঘটনায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বোদায় সেলাইয়ের কাজ করে ময়না এখন স্বাবলম্বী

কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত