Friday , 10 March 2023 | [bangla_date]

বিরলে লিচুতে বিরুপ প্রভাব আমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে এবার আমের বাম্পার ফলন হবার অপার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে বিরুপ প্রভাব পড়েছে লিচুতে। লিচু খ্যাত এ উপজেলায় এবার লিচুর মুকুল তেমন নজরে আসছে না। তার পরেও লিচু গাছের পরিচর্চার বিন্দুমাত্র ঘাটতি রাখছেনা বাগান মালিক ও ব্যবসায়ীরা। এ উপজেলায় ২ হাজার ৫শ’ ৫৮ হেক্টর জমিতে লিচু বাগান ও মাত্র ৫শ’ ৫৩ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। বিরল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফা হাসান ইমাম জানিয়েছে। এবারের শীতে বৈরি আবহাওয়া থাকার কারণে লিচু গাছ গুলির তেমন মুকুল আসেনি। শীতকালীন ৩/৪ বার ঘন ঘন শৈত প্রবাহ কুয়াশার কারনে লিচু গাছে এর বৈরি প্রভাব পড়েছে। এটাকে ফ্লাসিং বলা হয়। তবে ঠিকমত পরিচর্চা করা হলে আমরা অনেকটা ঘাটতি পুষিয়ে নিতে পারবো। আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। প্রতিনিয়ত বাগান মালিক ও ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রাখছি এবং পরামর্শ দিয়ে আসছি। তবে এবার এ উপজেলার প্রতিটি বাগানে আমের ব্যপক মুকুল এসেছে। এতে করে আম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে মারপিটের অভিযোগে মামলা — আটক–২

ঠাকুরগাঁওয়ে জেলা আইন শৃংখলা কমিটির সভা

পঞ্চগড়-২ আসনে নমিনেশন ফরম সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী সুফি

কাহারোলে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোচাগঞ্জে খামারিদের আধুনিকায়নের লক্ষ্যে ১০জন খামারির মাঝে মিল্কিং মেশিন বিতরণ

ঘোড়াঘাটে সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত

বকেয়া পাওয়ার আশা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিনাজপুরে চামড়া কেনার প্রস্তুতি

প্রেম মানেনি আন্তর্জাতিক বাধা, অবশেষে স্বামীর কাছে ফিরলেন ভারতীয় তরুণী

কাহারোলে উপজেলা প্রশাসনের সাথে পল্লীশ্রী অগ্রযাত্রার নারীদের সংলাপ অনুষ্ঠিত